Dhaka, Saturday | 18 April 2026
         
English Edition
   
Epaper | Saturday | 18 April 2026 | English
সমুদ্রে এক বছরে নিখোঁজ ৯০০ রোহিঙ্গা
হাম ও উপসর্গে প্রাণ হারাল আরও ৫ শিশু
মুজিবনগর দিবসে মুজিবনগরে নেই কোনো সরকারি আয়োজন
প্রধান ও সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত
শিরোনাম:

রুগ্ন ঘোড়া জবাই করে মাংস বিক্রি, গ্রেফতার ৪

প্রকাশ: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ৬:৪৩ পিএম আপডেট: ১০.০৪.২০২৬ ৬:৪৮ পিএম  (ভিজিটর : ৯৪)

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় ৮ এপ্রিল রুগ্ন ঘোড়া জবাই করে সেই মাংস বাজারে বিক্রির অভিযোগে একটি সংঘবদ্ধ চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম (এসপি) জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গজারিয়ার আলিপুরা এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ ঘোড়ার মাংস, জবাইয়ের সরঞ্জাম ও পরিবহনের কাজে ব্যবহৃত কিছু উপকরণ জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে অসুস্থ ও কর্মক্ষমতাহীন ঘোড়া সংগ্রহ করে জবাই করে বিভিন্ন স্থানে গরুর মাংস হিসেবে বিক্রি করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তাদের এই প্রতারণামূলক কর্মকাণ্ড জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি বলে জানিয়েছে পুলিশ সুপার।

এ বিষয়ে শুক্রবার (১০ এপ্রিল) পর্যন্ত বিকেল ৪টায় মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার সংবাদ সম্মেলনে বলেন, জনস্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতে এ ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। এ চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।

তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, এ ধরনের অপরাধ প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে এবং জনসাধারণকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝