Dhaka, Thursday | 9 April 2026
         
English Edition
   
Epaper | Thursday | 9 April 2026 | English
জাতীয় সংসদে ১২টি বিল পাস
উৎসবের রঙে রাঙ্গামাটিতে শুরু হলো বর্ষবরণের আয়োজন
তামিমকে প্রশংসায় ভাসালেন তাইজুল
বাংলাদেশিদের ভিসা দিতে ১৩ দেশের সতর্কতা
শিরোনাম:

বাংলাদেশ ক্রিকেটের সুনাম ফিরিয়ে আনতে চাই: তামিম ইকবাল

প্রকাশ: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ১০:০৩ এএম  (ভিজিটর : ৩৭)

বড় দায়িত্ব পেয়েই বিসিবিতে গিয়েছেন অ্যাড-হক কমিটির সদস্যরা। প্রথম সভাও হয়েছে সেখানে। আতাহার আলী খান এবং ফাহিম সিনহা যোগ দেন অনলাইনে।

আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবির আগের বোর্ড ভেঙে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। সর্বশেষ বিসিবি নির্বাচনে বুলবুল এবং তখনকার যুব ও ক্রীড়া উপদেষ্টার হস্তক্ষেপের মাধ্যমে ব্যাপক কারচুপির প্রমাণ পেয়েছে এনএসসি। যে কারণে আগের বোর্ড ভেঙে নতুন করে ১১ সদস্যের অ্যাড-হক কমিটি গঠন করে দেওয়া হয়েছে। যে কমিটির নেতৃত্বে আছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল।  

অ্যাড-হক কমিটির বাকি সদস্যরা হলেন ফাহিম সিনহা, রফিকুল ইসলাম বাবু, সালমান ইস্পাহানি, তানজিল চৌধুরী, আতহার আলি খান, মিনহাজুল আবেদিন নান্নু, ইসরাফিল খসরু, সৈয়দ ইব্রাহিম আহমেদ, মির্জা ইয়াসির আব্বাস, রাশনা ইমাম। এর মধ্যে ফাহিম সিনহা সর্বশেষ ফারুক আহমেদ এবং তার আগে নাজমুল হাসান পাপনের বোর্ডে পরিচালকের দায়িত্বে ছিলেন। নির্বাচনের আগে আমিনুল ইসলাম বুলবুলের বোর্ডে থাকলেও নির্বাচন না করায় পরে আর বোর্ডে ছিলেন না।

বড় দায়িত্ব পেয়েই বিসিবিতে গিয়েছেন অ্যাড-হক কমিটির সদস্যরা। প্রথম সভাও হয়েছে সেখানে। আতাহার আলী খান এবং ফাহিম সিনহা যোগ দেন অনলাইনে।

সভা শেষে সংবাদ সম্মেলনে বিসিবির অ্যাড-হক কমিটির সভাপতি তামিম ইকবাল বলেছেন, ‘আজকে আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমি যেটা প্রথমেই মনে করি, এখানে যখনই এমন কেউ দায়িত্ব পান, উন্নতির কথা বলেন। আমি এবং আমার দল সবাই একসাথে মনে করি, বাংলাদেশ ক্রিকেটের সুনাম ঠিক করা। গত এক দেড় বছরে যে সুনামের ক্ষতি হয়েছে, এটা ফেরানো সবচেয়ে জরুরি। আমাদের দায়িত্ব দেওয়া হয়েছে সুষ্ঠুভাবে নির্বাচন করা ৩ মাসের মধ্যে। আমাদের যে দায়িত্ব দেওয়া হয়েছে যতটা সৎভাবে এবং দ্রুতভাবে এই জিনিসটা আমরা করতে পারি, আমরা করব। সাথে ভেতরে বিশ্বকাপে যা জিনিস আছে আপনারা জানেন সেগুলোও আমরা করব।’

তামিম আরও বলেছেন, ‘আপনাদের সাহায্য আমার বেশি দরকার। আপনারা অনেক বড় অংশীদার এটা আমিও মনে করি, সাংবাদিকরা সবচেয়ে বড় অংশীদার। আমরা গত অনেক বোর্ডে দেখেছি যে, বিভিন্ন বোর্ড পরিচালক বিভিন্ন সময়ে বিভিন্ন কথা বলেছেন। সেখান থেকে সরে এসে আমরা একজন স্পোকসপারসন ঠিক করেছি। বোর্ডের যেকোনো ব্যাপারে দয়া করে তার সাথে কথা বলবেন। আমরা ঠিক করেছি সেটা তানজিল ভাই হবেন। আপনারা এই জিনিসটা একটু মেইনটেইন কইরেন তাহলে আমাদেরও কাজ করা সহজ হবে। যেহেতু আপনারা এই পরিবারের সদস্য, এই জিনিসটা আপনাদেরকেও মেইনটেইন করতে হবে। ক্রিকেট বোর্ড নিয়ে কোনো সিদ্ধান্ত নিলে তানজিল (চৌধুরী) ভাই যখন দরকার মনে হবে এটা আপনাদেরকে জানাবে।’

দেশের ক্রিকেটের সুনাম ফিরিয়ে আনতে বদ্ধ পরিকর তামিম। তিনি বলেছেন, ‘একটা ব্যাপারে আপনাদের সহযোগিতা লাগবে। গত এক দেড় বছরে ক্রিকেটের যে পরিমাণ ড্যামেজ হয়েছে বা ক্রিকেটের সুনামের ক্ষতি হয়েছে এটা আমাদের সবাই মিলে ঠিক করতে হবে। আমাদের সমালোচনা থাকবে, আমরা ভালো কাজ করব করব না, সমালোচনা সবই থাকবে। তবে আমরা কেউ চাইব না ক্রিকেট এখন যেখানে আছে সেখানেই থাকুক।’

তামিম আরও বলেন, ‘যারা বিসিবিতে চাকরি করতেন বা করেন, তারা আগে বাইরে গিয়ে গর্বের সাথে বলতেন, বিসিবিতে চাকরি করেন। আমি এখন নিশ্চিত না তারা এই কথাটা গর্বের সাথে বলতে পারেন নাকি। সেই গর্বের ব্যাপারটা ফিরিয়ে আনতে হবে। প্লেয়ারদের সম্মান করতে হবে। সব অংশীদারদের আমাদের সম্মান করতে হবে। ভালো কিছুর জন্য আমাদের পরিবর্তন আনতে হবে, কেবল কথা বলার বলা না। আমাদের ভুল হবে, ভুল থেকেই আমরা শিখব।’

আমিনুল ইসলাম বুলবুলের পর দায়িত্ব নিল তামিম ইকবালের বিসিবির অ্যাড-হক কমিটি। ৯০ দিনের মধ্যে নতুন করে বিসিবি নির্বাচন আয়োজনের দায়িত্ব তাদের ওপর।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝