Dhaka, Friday | 17 April 2026
         
English Edition
   
Epaper | Friday | 17 April 2026 | English
হাম ও উপসর্গে প্রাণ হারাল আরও ৫ শিশু
মুজিবনগর দিবসে মুজিবনগরে নেই কোনো সরকারি আয়োজন
প্রধান ও সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত
আগামীকাল হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
শিরোনাম:

সীমান্তে বিজিবির বড় অভিযান, কোটি টাকার অবৈধ মাল জব্দ

প্রকাশ: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ৫:৫০ পিএম  (ভিজিটর : ১৪৯)

ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও কুমিল্লা জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ৯০ লাখ টাকা মূল্যের ভারতীয় অবৈধ বিভিন্ন পণ্য জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)।

বিজিবি সূত্র জানায়, মহাপরিচালকের নির্দেশনা অনুযায়ী বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক এই মূলমন্ত্রকে সামনে রেখে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম (এএসসি)-এর দিকনির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

শনিবার (৪ এপ্রিল) সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল বিওপি, আদর্শ সদর উপজেলার বড়জ্বালা বিওপি এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার খাদলা বিওপির টহলদল পৃথক পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানে একটি পিকআপ ভ্যানসহ বিপুল পরিমাণ ভারতীয় জিরা, মেহেদী, বিভিন্ন ধরনের কসমেটিকস সামগ্রী, শাড়ি, বাসমতি চাউল, সাবান, ফুসকা ও আতসবাজি এবং বিভিন্ন প্রকার ওষুধ জব্দ করা হয়।

জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ১ কোটি ৯০ লাখ ৬৬ হাজার ৭০ টাকা বলে জানা গেছে। আটককৃত এসব মালামাল কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

এ বিষয়ে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম (এএসসি) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি ও নিয়মিত অভিযানের মাধ্যমে এ ধরনের অবৈধ কার্যক্রম কঠোরভাবে দমন করা হবে।

তিনি আরও জানান, সীমান্ত নিরাপত্তা জোরদার এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝