Dhaka, Tuesday | 2 June 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 2 June 2026 | English
তাপপ্রবাহে পুড়ছে ৪০ জেলা, বিপর্যস্ত জনজীবন
রামিসা হত্যা মামলা: আজ শুরু হচ্ছে সাক্ষ্যগ্রহণ
পদত্যাগ করলেন মন্ত্রী দীপেন দেওয়ান
তিন মাস সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা, খোলা করমজল পর্যটনকেন্দ্র
শিরোনাম:

স্বরূপকাঠিতে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার ৩

প্রকাশ: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ৪:৫৩ পিএম  (ভিজিটর : ৪৩)

পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলায় পৃথক অভিযানে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় নেছারাবাদ থানা পুলিশ উপজেলার চাঁদকাঠি খেয়াঘাট সংলগ্ন এলাকায় অভিযান চালায়। এ সময় মো. রাকিবুল ইসলাম রাকু (৪৪) ও মো. সজিব আহম্মেদ (৩৩) নামে দুই যুবককে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। তল্লাশির সময় রাকুর কাছ থেকে ৩০ পিস এবং সজিবের কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত রাকু উপজেলার সোহাগদল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হেমায়েত উদ্দিনের ছেলে এবং সজিব একই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সামসুল হকের ছেলে। এদিকে পৃথক আরেক অভিযানে পূর্ব জগন্নাথকাঠী এলাকার মো. শহিদ (৩৫) নামে এক ব্যক্তিকে ৪০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। তিনি মৃত জব্বারের ছেলে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের শুক্রবার পিরোজপুর আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নেছারাবাদ থানার তদন্ত কর্মকর্তা রাধেশ্যাম সরকার জানান, পুলিশ সদর দপ্তর ও জেলা পুলিশের নির্দেশনায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় ইয়াবা ব্যবসায়ী ও গাঁজা সেবনকারীকে গ্রেফতার করা হয়েছে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝