Dhaka, Saturday | 4 April 2026
         
English Edition
   
Epaper | Saturday | 4 April 2026 | English
জাতিসংঘে বলপূর্বক হরমুজ প্রণালী খোলার প্রস্তাবে ভেটো দিলো রাশিয়া-চীন-ফ্রান্স
১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যু
হামের প্রকোপ বাড়ায় স্কুল বন্ধ রাখতে হাইকোর্টে রিট
বজ্রপাতের মতো হঠাৎ এসেছে হাম: স্বাস্থ্যমন্ত্রী
শিরোনাম:

গোলশূন্য প্রথমার্ধে দাপট দেখাল বাংলাদেশ

প্রকাশ: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ১০:০০ পিএম  (ভিজিটর : ২৪)

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের বিপক্ষে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বাংলাদেশ। মালদ্বীপের মালে জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে গোল না পেলেও প্রথমার্ধে আক্রমণাত্নক খেলেছে মার্ক কক্সের শিষ্যরা।

ম্যাচের শুরুতেই দারুণ এক সুযোগ পেয়েছিল ভারত। চতুর্থ মিনিটে ডান প্রান্তে দারুণ ক্ষিপ্রতায় বল নিয়ন্ত্রণে রেখে ক্রস বাড়ান রোহেন। বক্সে থাকা আবরাশ দারুণ হেড করলেও বল পোস্টের সামান্য বাইরে দিয়ে চলে যায়। তবে শুরুর এই ধাক্কা সামলে দ্রুতই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নেয় বাংলাদেশ। বিশেষ করে দুই উইংয়ে ভারতের ফুলব্যাকদের জন্য বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়ান মানিক ও রোনান সুলিভান। ১৩ মিনিটে বাঁ প্রান্ত থেকে সুলিভানের নেওয়া ফ্রি-কিক থেকে বক্সের ভেতর লাফিয়ে উঠে দারুণ এক হেড করেছিলেন অধিনায়ক মিঠু চৌধুরী। দুর্ভাগ্যবশত বলটি পোস্টের একটু বাইরে দিয়ে চলে যায়।

ম্যাচের ২৫ মিনিটের দিকে ভারতের বক্সে টানা চাপ সৃষ্টি করে বাংলাদেশ। বক্সে ইউসুফকে লক্ষ্য করে ডান প্রান্ত থেকে নেওয়া লম্বা থ্রো-ইন ভারতের রক্ষণভাগ পুরোপুরি ক্লিয়ার করতে ব্যর্থ হয়। তবে বলের নিয়ন্ত্রণ নিয়ে বাংলাদেশের নেওয়া ফিরতি শটটি সহজেই গ্লাভসবন্দি করেন ভারতীয় গোলরক্ষক।

৩৫ মিনিটে পাল্টা আক্রমণ থেকে সুযোগ পেয়েছিল ভারতও। একটি লং বল ক্লিয়ার করতে নিজেদের ডি-বক্স ছেড়ে বেরিয়ে এসেছিলেন বাংলাদেশের গোলরক্ষক ইসমাইল হোসেন মাহিন, কিন্তু তিনি বলের নাগাল পাননি। তবে ফিরতি সুযোগে ভারতের কেউই বল লক্ষ্যে রাখতে না পারায় বড় বাঁচা বেঁচে যায় বাংলাদেশ।

প্রথমার্ধের যোগ করা দুই মিনিটে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে বাংলাদেশ। একেবারে শেষ মুহূর্তে মুর্শেদ আলীর ডেলিভারি থেকে বক্সের ঠিক বাইরে থেকে দুর্দান্ত এক অ্যাক্রোবেটিক হাফ-ভলি করেছিলেন সুলিভান। সেটিও গোলপোস্টের ওপর দিয়ে চলে যায়।

শেষ পর্যন্ত কোনো গোল না হওয়ায় গোলশূন্য সমতায় শেষ হয় প্রথমার্ধ।

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝