Dhaka, Friday | 3 April 2026
         
English Edition
   
Epaper | Friday | 3 April 2026 | English
জাতিসংঘে বলপূর্বক হরমুজ প্রণালী খোলার প্রস্তাবে ভেটো দিলো রাশিয়া-চীন-ফ্রান্স
১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যু
হামের প্রকোপ বাড়ায় স্কুল বন্ধ রাখতে হাইকোর্টে রিট
বজ্রপাতের মতো হঠাৎ এসেছে হাম: স্বাস্থ্যমন্ত্রী
শিরোনাম:

ফুয়েল কার্ড নিতে লাইনে দাঁড়িয়ে একজনের মৃত্যু

প্রকাশ: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ৫:৩৪ পিএম আপডেট: ৩১.০৩.২০২৬ ৫:৩৬ পিএম  (ভিজিটর : ১০৩)

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ফুয়েল কার্ড নিতে লাইনে দাঁড়িয়ে বখতিয়ার রহমান নামে এক এনজিও কর্মীর মৃত্যৃ হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে আলমডাঙ্গা উপজেলা পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি উপজেলার ভেদামারী গ্রামের রফিউদ্দিন মোল্লার ছেলে।

নিহতের চাচাতো ভাই আবুল হোসেন জানান, সকালে ফুয়েল কার্ডের জন্য আলমডাঙ্গা উপজেলা চত্বরে লাইন দাড়ায় বখতিয়ার রহমান। প্রচন্ড ভীড়ে বখতিয়ার অসুস্থ হয়ে পড়েন। পরবর্তীতে একটা স্থানীয় বেসরকারি ক্লিনিকে নিলে জানা যায় তিনি মারা গেছেন।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বানী ইসরাইল ঘটনার সতত্যা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ গ্রামের বাড়িতে নেয়া হয়েছে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝