Dhaka, Friday | 3 April 2026
         
English Edition
   
Epaper | Friday | 3 April 2026 | English
জাতিসংঘে বলপূর্বক হরমুজ প্রণালী খোলার প্রস্তাবে ভেটো দিলো রাশিয়া-চীন-ফ্রান্স
১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যু
হামের প্রকোপ বাড়ায় স্কুল বন্ধ রাখতে হাইকোর্টে রিট
বজ্রপাতের মতো হঠাৎ এসেছে হাম: স্বাস্থ্যমন্ত্রী
শিরোনাম:

মাইক্রোবাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ: নিহত ২, আহত ৪

প্রকাশ: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ৫:২৩ পিএম  (ভিজিটর : ১৪)

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় মাইক্রোবাস (হাইয়েস) ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত এবং আরও চারজন আহত হয়েছেন।

সোমবার (৩০ মার্চ) সন্ধ্যায় ঢাকা-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কের শ্রীমঙ্গলের কালাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, শ্রীমঙ্গল থেকে মৌলভীবাজারগামী একটি সিএনজি অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি হাইয়েস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বেশ কয়েকজন গুরুতর আহত হন।

পরে আহতদের দ্রুত মৌলভীবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক হান্নান মিয়া ও হুমায়ুন কবিরকে মৃত ঘোষণা করেন। আহত অপর চারজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় সোমবার দিবাগত রাত দেড়টার দিকে নিহত হান্নান মিয়ার স্ত্রী সুলতানা বেগম শ্রীমঙ্গল থানায় একটি মামলা দায়ের করেছেন।

পুলিশ জানায়, মাইক্রোবাসের চালক নাইম মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। দুর্ঘটনায় জড়িত সিএনজি অটোরিকশা ও মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝