Dhaka, Thursday | 16 April 2026
         
English Edition
   
Epaper | Thursday | 16 April 2026 | English
৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী
যুক্তরাজ্যে ‘সমকামী সেজে’ আশ্রয়ের ফাঁদে বাংলাদেশি-পাকিস্তানিরা
মে মাসেও তেল নিয়ে সমস্যা হবে না: জ্বালানি মন্ত্রণালয়
প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু আজ
শিরোনাম:

কাউখালীতে ‘স্কুল ফিডিং’ কার্যক্রম উদ্বোধন

প্রকাশ: রবিবার, ২৯ মার্চ, ২০২৬, ৫:৩৪ পিএম  (ভিজিটর : ৩৫)

শিশুদের পুষ্টি নিশ্চিত করা, বিদ্যালয়ে উপস্থিতির হার বৃদ্ধি ও শিক্ষার্থীদের মনোযোগ ধরে রাখার লক্ষ্যে পিরোজপুরের কাউখালী উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘স্কুল ফিডিং’ কার্যক্রম শুরু হয়েছে।

রবিবার (২৯ মার্চ) দুপুরে উপজেলার ৬৭টি বিদ্যালয়ে এ কার্যক্রম শুরু হয়।

সরকারের আর্থিক সহযোগিতায় এবং উদ্যোক্তা সংগঠন গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) এর বাস্তবায়নে কাউখালী উপজেলার ৬৭ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঁচ সহস্রাধিক শিক্ষার্থী এ কর্মসূচির আওতায় দুপুরের খাবার পাবে।

রবিবার দুপুরে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি এস এম আহসান কবির কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচির উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত রায়, সাংবাদিক রিয়াদ মাহমুদ সিকদার, ইউপি সদস্য রিয়াজুল ইসলাম, জিজেইউএস প্রধান কার্যালয়ের (ভোলা) জুনিয়র প্রিন্সিপাল অফিসার আব্দুল হাই , সিনিয়র অফিসার মিজানুর রহমান রকি , কাউখালী উপজেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুল ইসলাম ও  ফিল্ড ফ্যাসিলিটেটর টিটু চন্দ্রদে প্রমুখ।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি' শীর্ষক প্রকল্প সূত্রে জানা যায়, ২০২৭ সাল পর্যন্ত প্রকল্প মেয়াদকালে উপজেলার ৬৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঁচ সহস্রাধিক শিক্ষার্থীকে সপ্তাহে পাঁচ স্কুল কর্ম দিবসে ফর্টিফাইড বিস্কুট, কলা বা মৌসুমি ফল, বনরুটি, ডিম ও ইউএইচটি দুধ তথা পুষ্টিকর খাবার দেওয়া হবে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝