Dhaka, Sunday | 2 August 2026
         
English Edition
   
Epaper | Sunday | 2 August 2026 | English
শিরোনাম:

কাউখালীতে মাদরাসা ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

প্রকাশ: বুধবার, ১০ জুন, ২০২৬, ৫:০৫ পিএম  (ভিজিটর : ৪৯)

পিরোজপুরের কাউখালীতে এক মাদরাসা ছাত্রী (১৪) কে যৌন হয়রানির অভিযোগ উঠেছে প্রতিবেশীর জামিল হাওলাদারের বিরুদ্ধে।

মঙ্গলবার (৯ জুন) বিকেলে উপজেলার কাঠালিয়া গ্রামে এ ঘটনাটি ঘটে। অভিযুক্ত জামিল হাওলাদার (৩৫) প্রতিবেশী তোফাজ্জল হাওলাদারের ছেলে। ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী স্থানীয় একটি মাদরাসার নবম শ্রেণির ছাত্রী। 

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন বিকেলে জামিল প্রতিবেশী ওই ছাত্রীকে বাড়িতে একা পেয়ে জোরপূর্বক ঘরে নিয়ে যৌন হয়রানির চেষ্টা করেন। এ সময় ওই ছাত্রীর চিৎকারে তার মা ও প্রতিবেশীরা আসলে সে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। অভিযুক্ত জামিল এর আগেও এলাকার এক নারীকে উত্যক্ত করায় স্হানীয় ভাবে জরিমানা দিয়ে বিষয়টি মীমাংসা করে।

অভিযুক্ত জামিল হাওলাদার আত্মগোপনে থাকায় এবিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।

ভুক্তভোগী ছাত্রীর বাবা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এবিষয়ে কাউখালী থানায় ঘটনার দিন রাতে তিনি একটি লিখিত অভিযোগ দিয়েছি।

কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন জানান, ছাত্রীকে উত্যক্তের বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
  
এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝