Dhaka, Wednesday | 1 April 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 1 April 2026 | English
এপ্রিলের জন্য পর্যাপ্ত মজুত আছে জ্বালানি তেলের
অনলাইন-অফলাইন সমন্বিত শিক্ষা ব্যবস্থা চালুর চিন্তা করছে সরকার: শিক্ষামন্ত্রী
৪৭তম বিসিএসের ফল প্রকাশ এপ্রিলে: পিএসসি
দেশের ১৫ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আশঙ্কা
শিরোনাম:

দীর্ঘ ছুটি শেষে আগামীকাল খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান

প্রকাশ: শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ১০:৩৪ এএম  (ভিজিটর : ১০০)

পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে ৪০ দিনের দীর্ঘ ছুটি শেষে প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান আগামীকাল রোববার (২৯ মার্চ) থেকে খুলছে। দীর্ঘ এই ছুটি আনুষ্ঠানিকভাবে গত বৃহস্পতিবার শেষ হলেও এর সাথে সাপ্তাহিক ছুটি শুক্রবার ও শনিবার যোগ হওয়ায় আগামীকাল ২৯ মার্চ থেকে পাঠদান শুরু হবে।

গত ১৯ ফেব্রুয়ারি থেকে রমজান ও ঈদের ছুটি শুরু হয় এবং তা ২৬ মার্চ পর্যন্ত নির্ধারিত ছিল।

এছাড়া, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে চলমান বৈশ্বিক পরিস্থিতির প্রেক্ষাপটে সরকার ৯ মার্চ থেকে দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। এই সিদ্ধান্তের ফলে নির্ধারিত সময়ের আগেই বিশ্ববিদ্যালয়গুলোতে ঈদের ছুটি কার্যকর করা হয়।

দীর্ঘ ছুটি শেষে আগামীকাল রোববার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের অধিকাংশ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানেও ক্লাস ও একাডেমিক কার্যক্রম পুনরায় শুরু হবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছিল, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ৯ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত সব ধরনের ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখা হয়, যা ঈদের ছুটির সঙ্গে সমন্বয় করে নির্ধারণ করা হয়েছিল।

রমজান মাসজুড়ে বিদ্যালয়ে ছুটি থাকায় শিখন ঘাটতি পূরণে ছুটি শেষে ক্লাস শুরুর পর পরবর্তী ১০টি শনিবার (সাপ্তাহিক ছুটির দিন) দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে পাঠদান চলবে। অর্থাৎ আগামী ৪ এপ্রিল, শনিবার সাপ্তাহিক ছুটির দিনে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে চলবে ক্লাস।

এফপি/অ

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝