Dhaka, Friday | 3 April 2026
         
English Edition
   
Epaper | Friday | 3 April 2026 | English
১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যু
হামের প্রকোপ বাড়ায় স্কুল বন্ধ রাখতে হাইকোর্টে রিট
বজ্রপাতের মতো হঠাৎ এসেছে হাম: স্বাস্থ্যমন্ত্রী
রাত ৮টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত
শিরোনাম:

তানোরে ফেনসিডিলসহ তিনজন গ্রেপ্তার

প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ৪:১১ পিএম  (ভিজিটর : ২৮৫)

রাজশাহীর তানোর উপজেলায় অভিযান চালিয়ে ১৪৬ বোতল ফেনসিডিলসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৫)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।

র‍্যাব-৫ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৬ মার্চ) দিবাগত রাত ১২টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের যোগীশো এলাকায় মুন্ডুমালা-তানোর সড়কে একটি চেকপোস্ট স্থাপন করা হয়। এ সময় একটি সন্দেহভাজন প্রাইভেটকারকে থামিয়ে তল্লাশি চালানো হলে অভিনব কৌশলে লুকিয়ে রাখা ১৪৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন—সদর উপজেলার সুন্দরপুর (বাগডাঙ্গা) এলাকার বাসিন্দা হাসিবুল ইসলাম জনি (৪০), শিবগঞ্জ উপজেলার কানসাট বাহালাবাড়ী এলাকার মনিরুল ইসলাম (২৫) এবং একই উপজেলার গুয়াবাড়ী চানপুর এলাকার জায়েদ হাসান (২২), যিনি প্রাইভেটকারটির চালক।

র‍্যাব জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাদক সংগ্রহ করে তানোরসহ আশপাশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা এ তথ্য স্বীকার করেছেন।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ পারভেজ বলেন, “ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।”

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝