Dhaka, Wednesday | 1 April 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 1 April 2026 | English
এপ্রিলের জন্য পর্যাপ্ত মজুত আছে জ্বালানি তেলের
অনলাইন-অফলাইন সমন্বিত শিক্ষা ব্যবস্থা চালুর চিন্তা করছে সরকার: শিক্ষামন্ত্রী
৪৭তম বিসিএসের ফল প্রকাশ এপ্রিলে: পিএসসি
দেশের ১৫ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আশঙ্কা
শিরোনাম:

খালেদা জিয়ার কবরে উঠে যুবকের আত্মহত্যার চেষ্টা

প্রকাশ: শনিবার, ২১ মার্চ, ২০২৬, ১০:৩৩ পিএম  (ভিজিটর : ৭৮)

আজ ঈদের দিন রাজধানীর জিয়া উদ্যানে আত্মহত্যার চেষ্টা করেছে এক যুবক। এসময় ওই যুবক প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে উঠে যান তিনি। পরে ব্লেড দিয়ে নিজের শরীর ক্ষত-বিক্ষত করেন।

শনিবার (২১ মার্চ) বিকাল ৩টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

পরে দায়িত্বরত পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরের ওপর ওই যুবক গড়াগড়ি দিচ্ছেন। এ সময় দায়িত্বরত পুলিশ সদস্যরা তাকে টেনে-হেঁচড়ে বাইরে নিয়ে যান।

ঘটনাস্থলে দায়িত্বে থাকা উপসহকারী পরিদর্শক (এএসআই) কাজী মুস্তাফিজ জানান, ওই যুবক জিয়া উদ্যানে ঘুরতে এসে মাজারের ওপর ওঠে ব্লেড দিয়ে আত্মহত্যার চেষ্টা করছিলেন। তিনি ব্লেড দিয়ে নিজের হাতসহ শরীরের বিভিন্ন স্থানে পোঁচ দেন। একপর্যায়ে নিজের গলাও কাটতে চেয়েছিলেন। পরে পুলিশ সদস্য ও সাধারণ মানুষ এগিয়ে তাকে উদ্ধার করে।

এরপর চিকিৎসার জন্য তাকে হাসপাতালে পাঠানো হয়।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝