Dhaka, Thursday | 11 June 2026
         
English Edition
   
Epaper | Thursday | 11 June 2026 | English
সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
আবারও কমল সোনা-রূপার দাম, ভরি কত?
অনার্স পর্যায়ে বাংলাসহ ৬ বিষয় বাতিলের সিদ্ধান্ত ‘ভিত্তিহীন’: শিক্ষা মন্ত্রণালয়
প্রথম ওয়ানডেতে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
শিরোনাম:

কাউখালীতে মনিবুর রহমান স্মরণে দোয়া ও ইফতার মাহফিল

প্রকাশ: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ৮:১৩ পিএম  (ভিজিটর : ৭৩)

পিরোজপুরের কাউখালী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মনিবুর রহমান স্মরণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ মার্চ) বিকেলে সরকারি কাউখালী মহাবিদ্যালয়ের হলরুমে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহি অফিসার মোঃ আসাদুজ্জামান এর সভাপতিত্ব অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোল্লা বক্তিয়ার রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আনিসুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস, এম, আহসান কবির ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ, এমন, দ্বীন মোহাম্মদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার প্রদীপ কুমার হালদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল হান্নান, সহকারি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রফকুল ইসলাম, সহকারি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সবুজ কান্তি সিকদার, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সুব্রত রায়, সাধারণ সম্পাদক মোঃ হাবিবুল্লাহ ফকির, মনিবুর রহমান এর পরিবারের পক্ষে তার নিকট বন্ধু কাউখালী মহিলা কলেজের সহকারী অধ্যাপক মোঃ আক্তারুজ্জামান, প্রধান শিক্ষক আল মামুন খান, মোঃ মোখলেছুর রহমান, সামসুন্নাহার, শিক্ষক লিটন কৃষ্ণ কর, মোঃ ওবায়দুল্লাহ মারুফ প্রমূখ। এসময়  উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কর্মচারী, সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও সুধি সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এফপি/জেএস

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝