Dhaka, Friday | 3 April 2026
         
English Edition
   
Epaper | Friday | 3 April 2026 | English
জাতিসংঘে বলপূর্বক হরমুজ প্রণালী খোলার প্রস্তাবে ভেটো দিলো রাশিয়া-চীন-ফ্রান্স
১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যু
হামের প্রকোপ বাড়ায় স্কুল বন্ধ রাখতে হাইকোর্টে রিট
বজ্রপাতের মতো হঠাৎ এসেছে হাম: স্বাস্থ্যমন্ত্রী
শিরোনাম:

সড়কে চাঁদাবাজি করতে গিয়ে আটক ভুয়া ডিবি পুলিশ

প্রকাশ: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ৭:২৬ পিএম  (ভিজিটর : ১৭)

চুয়াডাঙ্গার জীবননগরে ডিবি পুলিশ পরিচয় দিয়ে সড়কে ভ্যান, রিক্সা, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন থেকে চাঁদা তোলার সময় ২ ভুয়া ডিবি পুলিশ আটক হয়েছে।

সোমবার (১৬ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সীমান্ত ইউনিয়নের চেংড়িখালী ব্রীজের নিকট থেকে তাদেরকে আটক করে স্থানীয় লোকজন। 

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে কয়েকজন লোক নিজেদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে রেজিস্ট্রেশনবিহীন Suzuki মোটরসাইকেল চ্যাংখালী সড়কের চেংড়িখালী ব্রিজের নিকট রাস্তার পাশে রেখে বি়ভিন্ন যানবাহন থেকে নগদ টাকা উত্তোলন করছিল। তাদের কার্যকলাপ সন্দেহজনক হওয়ায় স্থানীয়রা দুইজনকে ডিবি কটি পরিধান করা অবস্থায় আটক করে গণধোলাই শেষে পুলিশের হাতে তুলে দেয়। এসময় আরও ২/৩ জন পালিয়ে যায়।

আটক ২ জন হলেন- ঝিনাইদহ সদর থানার গাবতলা পাড়ার আক্কাস আলীর ছেলে আহাদ (৩৫) ও এবং কোটচাঁদপুর উপজেলার বাজারপাড়ার ইউসুফ আলীর ছেলে রিজভী সালমান (২৯)।

জীবননগর থানা সূত্রে জানা যায়, ডিবি পুলিশ পরিচয়ে বিভিন্ন যানবাহনে চাঁদা তোলার সময় ২ জনকে আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনার সাথে জড়িত পলাতক ব্যক্তিদের আটকের চেষ্টা চলছে। পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এফপি/জেএস

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝