Dhaka, Friday | 17 April 2026
         
English Edition
   
Epaper | Friday | 17 April 2026 | English
সমুদ্রে এক বছরে নিখোঁজ ৯০০ রোহিঙ্গা
হাম ও উপসর্গে প্রাণ হারাল আরও ৫ শিশু
মুজিবনগর দিবসে মুজিবনগরে নেই কোনো সরকারি আয়োজন
প্রধান ও সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত
শিরোনাম:

কলাপাড়ায় জাল নোট সহ সিন্ডিকেটের সদস্য আটক

প্রকাশ: রবিবার, ১৫ মার্চ, ২০২৬, ৭:১৭ পিএম  (ভিজিটর : ২০)

পটুয়াখালীর কলাপাড়ায় এক হাজার টাকার ১৪ টি জাল নোটসহ ওহিদুল (১৮) নামের জাল টাকা চক্রের এক সদস্যকে আটক করেছে পুলিশ।

রবিবার (১৫ মার্চ) সকাল ১০ টার দিকে কলাপাড়া পৌরশহরের উপজেলা সড়কের মনিরের বিকাশ পয়েন্ট থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১৪ টি একহাজার টাকার জাল নোট ও একটি মটর সাইকেল জব্দ করে পুলিশ।

এই চক্রটি শনিবার সন্ধ্যার পরে প্রেসক্লাব মার্কেট থেকে এই ১৪ হাজার টাকা দিয়ে একটি মোবাইল কিনেছিলেন। দোকানদারের সন্দেহ হওয়ায় টাকা ফেরৎ দিয়ে মোবাইল রেখে দেয় বলে জানান ঘটনাস্থলে উপস্থিত এক দর্শনার্থী।

বিকাশ পয়েন্টের মালিক মনির বলেন, ওই লোকটি আমার দোকানে এসে ১৪ হাজার টাকা বিকাশ করার জন্য বলে। আমার সন্দেহ হওয়ায় টাকা টাকা চাই। সে টাকা দেয়। আমার কাছে টাকা গুলো জাল মনে হওয়ায় তাকে দোকানের ভেতরে ঢুকিয়ে পুলিশে খবর দেই। এরমধ্যে ওকে ছাড়াতে মূল হোতা মেহেদী হাসান নামের এক লোক এসে বলে আমি ব্যাপারটা দেখতেছি। আপনি কাউকে কিছু জানাবেননা। তারপর পুলিশ আসলে মূল হোতা সুযোগ বুঝে পালিয়ে যায়। কিন্তু ওহিদুলকে পুলিশ আটক করে।

আটককৃত ওহিদুল বলেন, টাকা গুলো জাল কিনা আমি কিছু জানিনা। আমাকে হাসান ভাই বলছে টাকাটা বিকাশ করে আয়। তাই গিয়েছি।

কলাপাড়া থানার এসআই রাকিবুল বলেন, ঘটনাটি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। মামলা হবে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝