Dhaka, Friday | 3 April 2026
         
English Edition
   
Epaper | Friday | 3 April 2026 | English
জাতিসংঘে বলপূর্বক হরমুজ প্রণালী খোলার প্রস্তাবে ভেটো দিলো রাশিয়া-চীন-ফ্রান্স
১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যু
হামের প্রকোপ বাড়ায় স্কুল বন্ধ রাখতে হাইকোর্টে রিট
বজ্রপাতের মতো হঠাৎ এসেছে হাম: স্বাস্থ্যমন্ত্রী
শিরোনাম:

ক্যাশলেস বাংলাদেশ: শ্রীমঙ্গলে পুবালী ব্যাংকের মতবিনিময় সভা

প্রকাশ: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ৪:৩৮ পিএম  (ভিজিটর : ২৭)

শ্রীমঙ্গলে পুবালী ব্যাংকে বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেল ৫ টায় ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুবালী ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক ও মৌলভীবাজার অঞ্চল প্রধান প্রদে্যুাৎ কান্তি দাশ। বিশেষ অতিথি ছিলেন পুবালী ব্যাংকের মৌলভীবাজার অঞ্চলের সহকারী মহা- ব্যবস্থাপক আলমগীর হোসেন।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পুবালী ব্যাংক শ্রীমঙ্গল শাখার ব্যবস্থাপক প্রণয় দেবনাথ।

পৃবালী ব্যাংক পর্যটন নগরী উপশাখার ব্যবস্থাপক জান্নাতুল ফেরদৌসের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক কাউন্সিলর মীর এম এ সালাম, ব্যবসায়ী নুর মোহাম্মদ, বালিশিরা রিসোর্টের ম্যানেজার ইয়াসির আরাফত স্বপন প্রমুখ।

মতবিনিময় সভায় জানানো হয়, পুবালী ব্যাংকের ক্যাশলেস সেবা সমূহের মধ্যে রয়েছে-ফ্রি ব্যাংক হিসাব খোলার সুবিধা, তাৎক্ষণিক ফ্রি ডেবিট কার্ড প্রদান, পূবালী ব্যাংকিং অ্যাপ রেজিস্ট্রেশন সুবিধা, পূবালী ব্যাংক হিসাবের সাথে বায়োমেট্রিক রেজিস্ট্রেশন সুবিধা, ব্যবসায়িদের জন্য পজ ও বাংলা কিউআর আবেদনের সুবিধা ও অন্যান্য ব্যাংকিং সুবিধা।

পুবালী ব্যাংক সুত্র জানায়, আগামী তিনদিন শ্রীমঙ্গলের নতুন বাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক ক্যাম্পেইন চলমান থাকবে। পরে ব্যাংক ভবনে দোয়া মাহফিল ও ইফতার অনুষ্ঠিত হয়।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝