Dhaka, Friday | 3 April 2026
         
English Edition
   
Epaper | Friday | 3 April 2026 | English
জাতিসংঘে বলপূর্বক হরমুজ প্রণালী খোলার প্রস্তাবে ভেটো দিলো রাশিয়া-চীন-ফ্রান্স
১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যু
হামের প্রকোপ বাড়ায় স্কুল বন্ধ রাখতে হাইকোর্টে রিট
বজ্রপাতের মতো হঠাৎ এসেছে হাম: স্বাস্থ্যমন্ত্রী
শিরোনাম:

কারাভোগ শেষে দর্শনা সীমান্ত দিয়ে দেশে প্রত্যাবর্তন ফাল্গুনী রায়ের

প্রকাশ: রবিবার, ৮ মার্চ, ২০২৬, ৭:৩০ পিএম  (ভিজিটর : ৫২)

অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে আটকের পর ৮ মাস কারাভোগ শেষে ফাল্গুনী রায় (২৯) নামের এক ভারতীয় নাগরিককে সেদেশের অভিবাসন পুলিশের কাছে হস্তান্তর করেছে চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর ইমিগ্রেশন পুলিশ।

রবিবার (৮মার্চ) সকাল সাড়ে ১০ টায় দর্শনা জয়নগর সীমান্তের শূন্য রেখায় উভয় দেশের আইনশৃঙ্খলা বাহিনির উপস্থিতিতে তাদেরকে হস্তান্তর করা হয়।

এ সময় বিজিবির পক্ষে উপস্থিত ছিলেন দর্শনা সুবেদার মোঃ এনামুল হক। বিএসএফের পক্ষে ছিলেন গেদে আই. সি. সিং অ্যাসিস্ট্যান্ট কমান্ডার রাজেশ কুমার। নিজ দেশে ফেরত যাওয়া ফাল্গুনী রায় ভারতের উত্তর ২৪ পরগুনা, বনগাঁ থানার আর শিংড়ী টেংরা কলোনী গ্রামের মৃত- বিশ্বনাথ রায়ের মেয়ে।

দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টের উপ-পরিদর্শক (এসআই) তুহিন জানান, ওই নারী ২০২৫ সালের জুন মাসের ৩০ তারিখে কোনো বৈধ কাগজপত্র ছাড়াই ঝিনাইদহে মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধ ভাবে দালালের মাধ্যমে বাংলাদেশে প্রবেশ করে তিনি মহেশপুর ৫৮ বিজিবি সদস্যদের হাতে আটক হন। পরে বিজিবি তাকে মহেশপুর থানায় হস্তান্তর করে দুটি মামলা দায়ের করে। মামলার মেয়াদে ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা জেলা কারাগারে ৮ মাস সাজা ভোগ শেষে দর্শনা সীমান্তে বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠকের পর তাকে ভারতে ফেরত পাঠানো হয়।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝