Dhaka, Friday | 17 April 2026
         
English Edition
   
Epaper | Friday | 17 April 2026 | English
সমুদ্রে এক বছরে নিখোঁজ ৯০০ রোহিঙ্গা
হাম ও উপসর্গে প্রাণ হারাল আরও ৫ শিশু
মুজিবনগর দিবসে মুজিবনগরে নেই কোনো সরকারি আয়োজন
প্রধান ও সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত
শিরোনাম:

কলাপাড়ায় মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন

প্রকাশ: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ৫:৪০ পিএম  (ভিজিটর : ২৪)

পটুয়াখালীর কলাপাড়ায় মিথ্যা চাঁদাবাজির মামলা প্রত্যাহার ও অভিযুক্তদের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ মার্চ) বেলা এগারোটার দিকে কলাপাড়া প্রেসক্লাব চত্বরের এ কর্মসূচিতে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের প্রায় চার শতাধীক স্থানীয় নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহন করেন।

এসময় উপস্থিত জনসাধারণের অংশগ্রহনে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব চত্বরে এসে এক প্রতিবাদ সভায় মিলিত হয়।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা অভিযোগ করে বলেন, নীলগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা সোহেলুর রহমান সুমন, রাসেল হাওলাদার ও সজিব সহ ৭ জনের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ভাবে মিথ্যা চাঁদাবাজির মামলা দায়ের করা হয়েছে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে নিরপরাধ ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। তারা অবিলম্বে মামলা প্রত্যাহার এবং অভিযুক্তদের নিঃশর্ত মুক্তি দাবি করেন। এসময় বক্তারা আরও বলেন, দ্রুত সময়ের মধ্যে মিথ্যা মামলা প্রত্যাহার না করা হলে তারা আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝