Dhaka, Saturday | 18 April 2026
         
English Edition
   
Epaper | Saturday | 18 April 2026 | English
সমুদ্রে এক বছরে নিখোঁজ ৯০০ রোহিঙ্গা
হাম ও উপসর্গে প্রাণ হারাল আরও ৫ শিশু
মুজিবনগর দিবসে মুজিবনগরে নেই কোনো সরকারি আয়োজন
প্রধান ও সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত
শিরোনাম:

হাজারো প্রাণের বিনিময়ে গণতন্ত্রের ধারায় ফিরেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি

প্রকাশ: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬, ৩:০০ পিএম  (ভিজিটর : ৪০)

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, হাজারো মানুষের প্রাণের বিনিময়ে গণতন্ত্রের ধারায় ফিরেছে বাংলাদেশ। সব শহীদের আকাঙ্ক্ষায় বাংলাদেশকে প্রতিষ্ঠিত করতে হলে আমাদের জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তিতে আরও সমৃদ্ধ হতে হবে। একই সঙ্গে অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জন করে একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে হবে।

আজ শুক্রবার (৬ মার্চ) সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পাট দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

চাষিদের পাট চাষের আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, উন্নত প্রযুক্তির উচ্চ ফলনশীল চাষ পদ্ধতি অনুসরণ করতে হবে।

উদ্যোক্তাদের উদ্দেশে তিনি বলেন, বাজারের চাহিদা অনুযায়ী নিত্যনতুন আধুনিক, মানসম্মত ও ব্যবহার উপযোগী স্বাস্থ্যপণ্য উদ্ভাবনে এগিয়ে আসতে হবে। পাশাপাশি অল্প মূল্যে পাটের ব্যাগ তৈরি ও বিপণনে উদ্যোগ নিতে হবে।

সৃজনশীল তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, স্টার্টআপ ও উদ্ভাবনের মাধ্যমে ‘মেড ইন বাংলাদেশ’ ব্র্যান্ডিংকে শক্তিশালী করে বৈশ্বিক ই-কমার্স প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হয়ে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে হবে।

সোনালী আঁশ পাট একাধারে কৃষিজাত ও রফতানি পণ্য। আধুনিক বিজ্ঞানের মাধ্যমে পাটের বৈচিত্র্যময় ডিজাইনকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন  বলেন, বর্তমান সরকারের প্রধান অগ্রাধিকার হলো কর্মসংস্থান তৈরি করা। দেশব্যাপী ১ কোটি মানুষের কর্মসংস্থান তৈরিতে কাজ চলছে।

তিনি বলেন, সরকার দায়িত্ব নেওয়ার ১০ দিনের মধ্যে কৃষকদের ১২ হাজার কোটি টাকার সুদ মওকুফের যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে। আগামী ১৪ এপ্রিল থেকে পর্যায়ক্রমে কৃষককার্ড বিতরণ শুরু হবে, যার মাধ্যমে কৃষকরা ন্যায্যমূল্যে সার, বীজ, সেচ সুবিধা ও সহজে ঋণ পাবেন।

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝