Dhaka, Monday | 15 June 2026
         
English Edition
   
Epaper | Monday | 15 June 2026 | English
বেনজীরকে বাংলাদেশে ফেরত নেওয়ার আহ্বান আমিরাতের
দেশে স্বর্ণের দামে ফের বড় লাফ
হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
দ্রুত বেনজীরকে ফেরত আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
শিরোনাম:

রোগী সেজে হাসপাতালে সাংসদ জাহান্দার, কঠোর হুশিয়ারি

প্রকাশ: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ৮:২১ পিএম  (ভিজিটর : ৬৪)

মাদারীপুরে ২৫০ শয্যা সদর হাসপাতালে রোগী সেজে হঠাৎ পরিদর্শন করেছেন মাদারীপুর-২ আসনের সাংসদ জাহান্দার আলী জাহান মিয়া।
  
বুধবার (৪ মার্চ) সকালে পূর্বের কোন ঘোষণা ছাড়াই তিনি হাসপাতালে উপস্থিত হয়ে সরাসরি চিকিৎসা সেবা কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

এ সময় তিনি সকালে সাধারণ রোগীর মতো বহির্বিভাগের টিকিট সংগ্রহ করে চিকিৎসা নিতে যান। পরে তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। এ সময় তিনি প্রতিটি ডাক্তারের কক্ষে গিয়ে চিকিৎসকরা সময়মতো উপস্থিত আছেন কি না, রোগীরা যথাযথ সেবা পাচ্ছেন কি না এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ ঠিকভাবে হচ্ছে কি না—তা খোঁজখবর নেন।

জাহান্দার আলী জরুরি বিভাগ (ইমার্জেন্সি) পরিদর্শন করে রোগীরা দ্রুত চিকিৎসা পাচ্ছেন কি না এবং সেবার মান কেমন—সে বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। এছাড়া তিনি হাসপাতালে ভর্তি রোগীদের ওয়ার্ডে গিয়ে তাদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং চিকিৎসা, খাবার ও পরিচ্ছন্নতা নিয়ে তারা সন্তুষ্ট কি না তা জানতে চান।
 
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর তারেক রহমান ঘোষিত ১৮০ দিনের কর্মসূচির অংশ হিসেবে আমি হঠাৎ এই পরিদর্শনে এসেছি, যাতে সাধারণ মানুষ সরকারি স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত না হয়।’
  
জাহান্দার আলী সামগ্রিক চিকিৎসা কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। এ সময় হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তা, চিকিৎসক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝