Dhaka, Friday | 3 April 2026
         
English Edition
   
Epaper | Friday | 3 April 2026 | English
১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যু
হামের প্রকোপ বাড়ায় স্কুল বন্ধ রাখতে হাইকোর্টে রিট
বজ্রপাতের মতো হঠাৎ এসেছে হাম: স্বাস্থ্যমন্ত্রী
রাত ৮টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত
শিরোনাম:

তানোরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য সরকারি সেবা সহজ করতে সভা

প্রকাশ: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ৭:৫১ পিএম  (ভিজিটর : ২৮)

রাজশাহীর তানোর উপজেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনগণের সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচি ও সরকারি সেবায় সহজ প্রবেশাধিকার নিশ্চিত করতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ মার্চ) বেলা ১১টায় উপজেলা প্রশাসনিক হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সেন্টার ফর ক্যাপাসিটি বিল্ডিং অব ভলান্টারী অর্গানাইজেশন (সিসিবিভিও)'র উদ্যোগে আয়োজিত সভার প্রতিপাদ্য ছিল— “ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনগণের সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচি ও অন্যান্য সরকারি সেবায় অভিগম্যতা বৃদ্ধি”। কর্মসূচিটি বাস্তবায়নে সহযোগিতা করছে জার্মানির ব্রেড ফর দি ওয়ার্ল্ড (বি.এফ.ডি.ডব্লিউ)।

সভায় সভাপতিত্ব করেন সিসিবিভিও'র উর্ধ্বতন কর্মসূচি কর্মকর্তা মো: নিরাবুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও উপজেলা পরিষদ প্রশাসক নাঈমা খান।

স্বাগত বক্তব্য দেন সিসিবিভিও'র সহ-সমন্বয়কারী মো: শাহাবুদ্দিন। বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. ওয়াজেদ আলী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ সাহিদুল ইসলাম, তানোর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, তানোর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক টিপু সুলতান, তানোর মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সারুয়ার হোসেন এবং রক্ষাগোলা সমন্বয় কমিটির সভাপতি সুধীর সরেনসহ অনেকে।

বক্তারা বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষকে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনা, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং সরকারি সেবা সহজভাবে পৌঁছে দিতে প্রশাসন ও বিভিন্ন সংস্থার সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

প্রধান অতিথি ইউএনও নাঈমা খান বলেন, “সরকারের বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অংশগ্রহণ বাড়াতে উপজেলা প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করবে।” সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝