Dhaka, Friday | 17 April 2026
         
English Edition
   
Epaper | Friday | 17 April 2026 | English
সমুদ্রে এক বছরে নিখোঁজ ৯০০ রোহিঙ্গা
হাম ও উপসর্গে প্রাণ হারাল আরও ৫ শিশু
মুজিবনগর দিবসে মুজিবনগরে নেই কোনো সরকারি আয়োজন
প্রধান ও সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত
শিরোনাম:

গোয়ালন্দে পুলিশের অভিযানে মাদক চক্রের তিন সদস্য আটক

প্রকাশ: রবিবার, ১ মার্চ, ২০২৬, ৬:৫৮ পিএম  (ভিজিটর : ৫১)

রাজবাড়ীর গোয়ালন্দে থানা পুলিশের বিশেষ অভিযানে ১০০ গ্রাম হেরোইনসহ ১ জন এবং পৃথকভাবে ২টি জিআর পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার ২৮ ফেব্রুয়ারি গোয়ালন্দঘাট থানার এসআই ফারুক হোসেন বিপিএম সঙ্গীয় ফোর্সসহ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের কিয়ামুদ্দিন পাড়া এলাকায় ঢাকা-ফরিদপুর মহাসড়কের বাংলাদেশ হ্যাচারীর সামনে মহাসড়কের উপর চেকপোস্ট স্থাপন করে অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে রাজবাড়ী সদর উপজেলার পৌর শহরের বিনোদপুর ৩নং ওয়ার্ড মৃত ননী গোপাল দাসের ছেলে নারায়ন চন্দ্র দাস (৬৫) ১০০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করা হয়।

এছাড়া জিআর-১৭২/২৫ এর পরোয়ানাভুক্ত আসামি দৌলতদিয়া হোসেন মন্ডল পাড়ার মো. আলী আব্বাসের ছেলে মো. আসিফ সরদার (২১) এবং দেবগ্রাম ইউনিয়ন তেনাপচা এলাকার সিদ্দিক খাঁর ছেলে চাঁন মিয়া খাঁকে  (৩০) গ্রেপ্তার করা হয়।

রবিবার (১ মার্চ) বিকেলে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ ওসি মো. মমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, হেরোইন সহ গ্রেপ্তারকৃত নারায়ন চন্দ্র দাসের বিরুদ্ধে গোয়ালন্দঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তিনজনকে দুপুরে রাজবাড়ীর আদালতে প্রেরণ করা হয়েছে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝