Dhaka, Saturday | 18 April 2026
         
English Edition
   
Epaper | Saturday | 18 April 2026 | English
সমুদ্রে এক বছরে নিখোঁজ ৯০০ রোহিঙ্গা
হাম ও উপসর্গে প্রাণ হারাল আরও ৫ শিশু
মুজিবনগর দিবসে মুজিবনগরে নেই কোনো সরকারি আয়োজন
প্রধান ও সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত
শিরোনাম:

শিক্ষা অফিসের কর্মচারীর বিরুদ্ধে ঘুষের অভিযোগ

প্রকাশ: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:০০ পিএম  (ভিজিটর : ২২৪)

কুড়িগ্রামের উলিপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক হাবিবুর রহমানের বিরুদ্ধে অনৈতিক প্রস্তাব এবং ঘুষ গ্রহনের অভিযোগ উঠেছে। 

অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি তদন্তের উদ্যোগ নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। দাঁড়ার পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব তাপসী রাবেয়া এবং নেফড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব মোঃ আশরাফুল আলম মিয়া লিখিতভাবে এই অভিযোগ দাখিল করেছেন বলে জানা গেছে।

অভিযুক্ত হাবিবুর রহমানের বিরুদ্ধে অনৈতিক প্রস্তাব এবং বিভিন্ন প্রশাসনিক অনিয়মের বিষয় উল্লেখ করা হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনার আলোকে অভিযোগটি যাচাই-বাছাইয়ের জন্য আগামী ২৫ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১টায় উপজেলা শিক্ষা অফিস, উলিপুর, কুড়িগ্রামে আনুষ্ঠানিক তদন্ত অনুষ্ঠিত হবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, তদন্তে অভিযোগকারী ও অভিযুক্ত উভয় পক্ষকে প্রয়োজনীয় কাগজপত্র সহ উপস্থিত থাকার জন্য অবহিত করা হয়েছে। তদন্তে প্রাপ্ত তথ্য প্রমাণের ভিত্তিতে পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সংশ্লিষ্ট দপ্তর জানিয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয় শিক্ষা মহলে আলোচনার সৃষ্টি হয়েছে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝