Dhaka, Sunday | 19 April 2026
         
English Edition
   
Epaper | Sunday | 19 April 2026 | English
এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই
বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম
আগামী পাঁচ দিনে বজ্র ও শিলাবৃষ্টির পূর্বাভাস
পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টেস্ট সিরিজের সূচি প্রকাশ
শিরোনাম:

শিক্ষামন্ত্রীর-এর সঙ্গে ঢালী নাসির উদ্দিনের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশ: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ২:১৯ পিএম  (ভিজিটর : ৩৪)

শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপির চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ও সদ্য সাবেক সাধারণ সম্পাদক (ইতালি) ঢালী নাসির উদ্দিন।

সোমবার (২৩ ফেব্রুয়ারী) সন্ধ্যায় অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, প্রবাসী বাংলাদেশিদের শিক্ষা-সম্পর্কিত বিভিন্ন বিষয় এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের ভাবমূর্তি উন্নয়নে করণীয় নিয়ে আলোচনা হয়।

এ সময় ঢালী নাসির উদ্দিন শিক্ষামন্ত্রীর প্রতি শুভেচ্ছা জানান এবং শিক্ষা খাতে সরকারের গৃহীত বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন।

শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন প্রবাসীদের দেশের উন্নয়নে অবদানের কথা উল্লেখ করে বলেন, শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে সরকার বিভিন্ন বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ করেছে।
 
প্রবাসীদের সঙ্গে সমন্বয় রেখে ভবিষ্যতেও শিক্ষা খাতে ইতিবাচক পরিবর্তন আনার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সাক্ষাৎ শেষে উভয়েই দেশের সার্বিক উন্নয়ন ও অগ্রগতিতে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝