Dhaka, Friday | 5 June 2026
         
English Edition
   
Epaper | Friday | 5 June 2026 | English
বিশ্ববাজারে ফের কমল তেলের দাম
বাড়ছে মেট্রোরেল চলাচলের সময়
৪ বিভাগে ভারি বর্ষণের শঙ্কা
ফাইনালে উঠার লড়াইয়ে আজ মুখোমুখি বাংলাদেশ-নেপাল
শিরোনাম:

কাউখালীতে ভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা

প্রকাশ: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:১৮ পিএম  (ভিজিটর : ১৩২)

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ,  থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ  ইয়াকুব হোসাইন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা নজরুল ইসলাম, শিক্ষা অফিসার আব্দুল হান্নান, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মুনিবুর রহমান প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা মহান ভাষা আন্দোলনের শহীদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেন ভাষা শহীদদের আত্মত্যাগের বিনিময়ে আমরা আমাদের মাতৃভাষায় কথা বলার অধিকার পেয়েছি। বাংলা ভাষার সঠিক ব্যবহার ও চর্চার মাধ্যমে তাদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করতে হবে।

অনুষ্ঠানের শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় উপজেলার বিভিন্ন সরকারি কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝