Dhaka, Friday | 17 April 2026
         
English Edition
   
Epaper | Friday | 17 April 2026 | English
সমুদ্রে এক বছরে নিখোঁজ ৯০০ রোহিঙ্গা
হাম ও উপসর্গে প্রাণ হারাল আরও ৫ শিশু
মুজিবনগর দিবসে মুজিবনগরে নেই কোনো সরকারি আয়োজন
প্রধান ও সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত
শিরোনাম:

কলাপাড়ার মাতৃভাষা দিবস পালিত

প্রকাশ: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৫৭ পিএম  (ভিজিটর : ২৯)

যথাযোগ্য মর্যাদায ও ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান একুশে ফেব্রুয়ারি পালিত হয়েছে।

এ উপলক্ষে শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের পায়রা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কাওসার হামিদের সভাপতিত্বে সভায় মাতৃভাষার মর্যাদা ও ভাষা আন্দোলনের তাৎপর্য নিয়ে আলোচনা করেন সহকারী কমিশনার(ভূমি) মো: ইয়াসিন সাদিক, উপজেলা কৃষি কর্মকর্তা আরাফাত হোসেন, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি নেছার উদ্দিন আহমেদ টিপু, রহমতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ সুজা, বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা জাহানারা খানম প্রমূখ। আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে ভাষা আন্দোলন কেন্দ্রিক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।

এরআগে দিবসটি উপলক্ষে শুক্রবার দিবাগত রাত ১২ টা ০৩ মিনিটের সময় ভাষার জন্য আত্মত্যাগকারী শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে কলাপাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন উপজেলা প্রশাসন, কলাপাড়া প্রেসক্লাব, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটি সহ সরকারি বে- সরকারি অফিস ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝