Dhaka, Thursday | 16 April 2026
         
English Edition
   
Epaper | Thursday | 16 April 2026 | English
প্রধান ও সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত
আগামীকাল হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
এসএসসি পরীক্ষায় ফিরলো ‘সাইলেন্ট এক্সপেল’
৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী
শিরোনাম:

সাকিল মৃধা হত্যার বিচার চাই: বাউফলে মানববন্ধন

প্রকাশ: শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৫৪ পিএম  (ভিজিটর : ১৭১)

পটুয়াখালীর বাউফল উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের সাকিল মৃধাকে হাত-পা বেঁধে নির্মমভাবে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় আদাবাড়িয়া ইউনিয়নের মিলঘর সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করেন নিহতের স্বজন, প্রতিবেশী ও স্থানীয় বাসিন্দারা। পরে একটি বিক্ষোভ মিছিল ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই এলাকায় শেষ হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, “এটি একটি নৃশংস ও পরিকল্পিত হত্যাকাণ্ড। আমরা এ ঘটনার সুষ্ঠু ও দ্রুত বিচার চাই। অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় এলাকাবাসী কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।”

উল্লেখ্য, সোমবার ১৬ ফেব্রুয়ারি বিকালে মিলঘর এলাকার একটি পুকুর থেকে হাত-পা বাঁধা অবস্থায় ভাসমান এক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে নিহতের পরিচয় নিশ্চিত করা হয়। নিহত মো. সাকিল মৃধা (২৫) মিলঘর এলাকার ঢাকাগামী মুন পরিবহন ও চেয়ারম্যান পরিবহনের টিকিট কাউন্টার পরিচালনা করতেন। তিনি একই ইউনিয়নের মহাশ্রাদ্ধী গ্রামের মৃত সোবহান মৃধার ছেলে। এ ঘটনায় নিহতের বড় ভাই অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান বাদী হয়ে বাউফল থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছেন। এলাকাবাসী হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বাউফল থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ সিদ্দিকুর রহমান জানান, এ ঘটনায় একটি মামলা হয়েছে এবং পুলিশ একজনকে আটক করেছে। জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতারের প্রক্রিয়া চলছে।

এফপি/জেএস

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝