Dhaka, Monday | 14 September 2026
         
English Edition
   
Epaper | Monday | 14 September 2026 | English
শিরোনাম:

শহীদ মারফত আলীর ৩৫তম মৃত্যুবার্ষিকী পালন

প্রকাশ: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:০৪ পিএম  (ভিজিটর : ২০৪)

কুষ্টিয়ার মিরপুরে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও আমলা সরকারী কলেজের প্রতিষ্ঠাতা এবং বিএলএফ প্রধান কৃষক নেতা বীরমুক্তিযোদ্ধা শহীদ মারফত আলীর ৩৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে শোক র‌্যালি আলোচনা সভা ও পুস্পস্তবক অর্পন করা হয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে শহীদ মারফত আলী স্মৃতি সংসদ এবং আমলা সরকারী কলেজের উদ্যোগে এ আয়োজন করা হয়।

এসময় শহীদ মারকত আলীর স্মরণে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকাবাসী অংশগ্রহণ করেন। শহীদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

‘বীরমুক্তিযোদ্ধা শহীদ মারফত আলী স্মৃতি সংসদ’ এর আয়োজকরা জানান, শহীদ মারফত আলীর আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এবং তাঁর অবদান স্মরণীয় করে রাখতেই প্রতিবছর এ কর্মসূচি পালন করা হয়।

র‌্যালি শেষে শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। পরে আমলা সরকারী কলেজের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝