পটুয়াখালীর কলাপাড়ায় রমজান শুরুর আগেই বেড়েছে সব ধরনের খাদ্য পণ্যের দাম।
গত এক সপ্তাহের তুলনায় চাল, ডাল, তেল, আঁটা, পিয়াজ, রসুন, ভেশন ও সোলার দাম কেজি প্রতি বেড়েছে ৫ থেকে ১০ টাকা। একইসঙ্গে ইলিশসহ দেশীয় মাছের দাম বেড়েছে কেজি প্রতি ৩০ থেকে ৫০ টাকা। ব্রয়লার, সোনালী ও দেশী মুরগির দাম কেজি প্রতি ২০ থেকে ৩০ টাকা বাড়লেও গরু ও খাসির মাংসের দাম বেড়েছে কেজি প্রতি ৫০ থেকে ১০০ টাকা। ডিমের দাম অপরিবর্তিত রয়েছে। এদিকে সকল ধরনের সবজির দামও বেড়েছে কেজি প্রতি ৫ থেকে ১০ টাকা। তাই বাজারে আসা ক্রেতাদের চোখে মুখে লক্ষ্য করা গেছে বিরক্তির ছাপ। নিত্য পণ্যের দাম বৃদ্ধিতে অনেকেই অসন্তোষ প্রকাশ করেছেন।
তবে বেশি দামে ক্রয়ের কারনে একটু বেশি দামেই বিক্রি করতে হচ্ছে বলে জানিয়েছেন বিক্রেতারা। যদি কেউ পন্য মজুদ করে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার পাশাপাশি বাজার মনিটরিংয়ের কথা জানিয়েছে উপজেলা প্রশাসন।
এফপি/জেএস