Dhaka, Monday | 16 February 2026
         
English Edition
   
Epaper | Monday | 16 February 2026 | English
বঙ্গোপসাগরে ভূমিকম্প
মন্ত্রিপরিষদের নতুন সচিব নাসিমুল গনি
বছরের প্রথম বলয়গ্রাস সূর্যগ্রহণ আজ
ভারতের কাছে ফের হারলো পাকিস্তান
শিরোনাম:

নাটোরের চার বনবিড়াল—অরণ্যে ফেরার অপেক্ষায়

প্রকাশ: রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:০৭ পিএম  (ভিজিটর : ৪১)

নাটোর সদর উপজেলার কইগাড়ি কেষ্টপুর এলাকায় রবিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে একটি বসতবাড়ির খড়ির ঘর থেকে চারটি অজানা প্রাণী উদ্ধার করা হয়েছে। পরে সেগুলো বনবিভাগের হেফাজতে নেওয়া হয়।

স্থানীয় বাসিন্দা সোহেল রানার পরিবার প্রথমে খড়ির ঘরে প্রাণীগুলো দেখতে পান। সোহেল রানা জানান, তাঁর বসতবাড়ির খড়ির ঘর থেকে চারটি প্রাণী বের হলে তিনি দ্রুত পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বন বিভাগকে অবহিত করে।

পরবর্তীতে বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রাণীগুলো উদ্ধার করেন। এ বিষয়ে ফিনান্সিয়াল পোস্ট-কে বন বিভাগের কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম বলেন, “আমরা ঘটনাস্থল থেকে চারটি বনবিড়াল উদ্ধার করে আমাদের হেফাজতে নিয়ে এসেছি। দ্রুত উদ্ধার না করলে এলাকাবাসী ভয়ে বা ভুলবশত প্রাণীগুলো হত্যা করতে পারতেন।”

তিনি আরও জানান, উদ্ধারকৃত বনবিড়ালগুলো বর্তমানে সুস্থ রয়েছে। তাদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হয়েছে এবং খাবারের ব্যবস্থা করা হয়েছে। বাজার থেকে মাংস কিনে তাদের খেতে দেওয়া হচ্ছে।

বন বিভাগ সূত্রে জানা যায়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে উপযুক্ত সময়ে বনবিড়াল গুলোকে প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হবে। এ কাজে সহযোগিতা করছে বাংলাদেশ বন বিভাগ।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝