Dhaka, Friday | 17 April 2026
         
English Edition
   
Epaper | Friday | 17 April 2026 | English
সমুদ্রে এক বছরে নিখোঁজ ৯০০ রোহিঙ্গা
হাম ও উপসর্গে প্রাণ হারাল আরও ৫ শিশু
মুজিবনগর দিবসে মুজিবনগরে নেই কোনো সরকারি আয়োজন
প্রধান ও সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত
শিরোনাম:

এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী করার দাবিতে সংবাদ সম্মেলন

প্রকাশ: রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৫৩ পিএম  (ভিজিটর : ৩০)

সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১৪ পটুয়াখালী -৪ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য জননেতা আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন কে মন্ত্রী পরিষদের সদস্য করার দাবিতে সংবাদ সম্মেলন করেছে সামাজিক সংগঠন কলাপাড়া নাগরিক সমাজ। রবিবার (১৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে এগারোটায় কলাপাড়া প্রেসক্লাবের হল রুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের মুখপাত্র মোস্তফা জামান সুজন। লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ১২ ফেব্রুয়ারীর জাতীয় সংসদ নির্বাচনে কলাপাড়া-রাঙ্গাবালী উপজেলা, মহিপুর থানা ও কুয়াকাটাবাসী দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে উন্নয়নের স্বপক্ষে অবস্থান নিয়ে এবিএম মোশাররফ হোসেনকে বিপুল ভোটে নির্বাচিত করেছেন। এলাকার সমস্যা সমাধান ও সম্ভাবনাময় খাতগুলোতে নেতৃত্ব দেওয়ার জন্য জনগণ তাকে যোগ্য প্রতিনিধি হিসেবে বেছে নিয়েছে। বিগত সময়ে তিনি সংসদ সদস্য না থাকলেও তার নিজস্ব উদ্যোগ ও নেতৃত্বে এ জনপদে উল্লেখযোগ্য উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়িত হয়েছে।

যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বালিয়াতলী-বাবলাতলা-আলীপুর সড়ক উন্নয়ন, লোন্দা-ধানখালী সড়কের উন্নয়ন, কলাপাড়া-কুয়াকাটা সড়কের তিনটি সেতু প্রকল্প একনেকে অনুমোদন এবং কলাপাড়া হাসপাতালকে ৫০ শয্যায় উন্নীতকরণ, কলাপাড়া মহিলা কলেজ প্রতিষ্ঠা ও এমপিওভুক্তকরণ তারমধ্যে অন্যতম। তিনি আরও বলেন, কুয়াকাটা পর্যটন কেন্দ্রের উন্নয়ন, গঙ্গামতি পর্যটন পল্লী পর্যন্ত বিদ্যুৎ লাইন সম্প্রসারণ এবং হলিডে হোমস ভবন প্রতিষ্ঠার কথাও উল্লেখ করা হয়।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, দুই উপজেলা, তিন থানা ও দুই পৌরসভা নিয়ে গঠিত এ আসনে শের-ই-বাংলা নৌঘাঁটি, পায়রা সমুদ্র বন্দর, ১৩২০ মেগাওয়াট পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র, সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশন, রাডার স্টেশন, মৎস্য অবতরণ কেন্দ্র, পাট ও মৎস্য গবেষণা কেন্দ্র এবং কুয়াকাটা পর্যটন কেন্দ্রসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে। এসব সম্ভাবনাকে পরিকল্পিত ও টেকসই উন্নয়নে রূপ দিতে একজন দক্ষ ও অভিজ্ঞ নেতৃত্বের প্রয়োজন। এছাড়া কৃষি, মৎস্য ও পর্যটননির্ভর এ জনপদকে অর্থনৈতিক করিডোরে পরিণত করতে এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রিসভায় দায়িত্ব দেওয়া হলে তিনি সফল হবেন।

তিন লাখ ভোটারের প্রাণের দাবি হিসেবে তাকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার জোর আহ্বান জানান সংবাদ সম্মেলনে উপস্থিত সংগঠনটির নেতারা।

সংবাদ সম্মেলনে কলাপাড়া নাগরিক সমাজের সমন্বয়ক স্থপতি ইয়াকুব খান, সংগঠনের  প্রতিনিধি তানজিল জামান জয় ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝