Dhaka, Monday | 15 June 2026
         
English Edition
   
Epaper | Monday | 15 June 2026 | English
বেনজীরকে বাংলাদেশে ফেরত নেওয়ার আহ্বান আমিরাতের
দেশে স্বর্ণের দামে ফের বড় লাফ
হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
দ্রুত বেনজীরকে ফেরত আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
শিরোনাম:

কলাপাড়ায় নবনির্বাচিত সাংসদকে ফুলের শুভেচ্ছা

প্রকাশ: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৪২ পিএম আপডেট: ১৪.০২.২০২৬ ৫:৪৪ পিএম  (ভিজিটর : ৩২)

বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক সংগঠন ছাড়াও ১১৪, পটুয়াখালী-৪ আসনের নবনির্বাচিত সাংসদ,  বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেনকে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন কলাপাড়া প্রেসক্লাবের সংবাদ কর্মীরা।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে তাঁর নিজ বাসভবনে গিয়ে তাঁকে ফুলের শুভেচ্ছায় সিক্ত করেন সাংবাদিকরা। এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি নেছার উদ্দিন আহমেদ টিপু, সম্পাদক অমল মুখার্জি, সাবেক সভাপতি মো. হুমায়ুন কবির, মেজবাহ উদ্দিন মান্নু সহ প্রেসক্লাবের সকল সাংবাদিকরা।

নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন উপস্থিত সকল সাংবাদিকদের সাথে কুশল বিনিময় করেন। এবং বলেন, আগামী ৫ বছরের জন্য আপনারা আমার উপর যে দায়িত্বভার অর্পণ করেছেন আমি যেন বিশ্বস্ততার সাথে তা পালন করতে পারি। এজন্য আপনাদের পাশে চাই। আশা করি গনমাধ্যম কর্মীরা তাদের যথাযথ দায়িত্ব পালনের মধ্যদিয়ে এ নির্বাচনী এলাকার উন্নয়ন অগ্রযাত্রা ত্বরান্বিত করবে।

এবিএম মোশাররফ হোসেন আরও বলেন, এ বিজয় সমগ্র কলাপাড়া এবং রাঙ্গাবালী উপজেলার মানুষের বিজয়। আমরা কোন প্রতিহিংসার রাজনীতি করতে চাইনা। আল্লাহর রহমতে আপনাদের ভোটে নির্বাচিত হয়েছি, এখন এই আসনের উন্নয়নে সকলকে সাথে নিয়ে কাজ করতে চাই এবং জনগনের কাছে দেয়া আমার প্রতিশ্রুতির বাস্তবায়ন করতে চাই। সকলে দোয়া করবেন আমি যেন জনগণের এমপি হতে পারি। দলমত নির্বিশেষে সকল মানুষের সেবা করতে পারি।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝