Dhaka, Saturday | 18 April 2026
         
English Edition
   
Epaper | Saturday | 18 April 2026 | English
সমুদ্রে এক বছরে নিখোঁজ ৯০০ রোহিঙ্গা
হাম ও উপসর্গে প্রাণ হারাল আরও ৫ শিশু
মুজিবনগর দিবসে মুজিবনগরে নেই কোনো সরকারি আয়োজন
প্রধান ও সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত
শিরোনাম:

সুনামগঞ্জের পাঁচটি আসনেই বিএনপির জয়

প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৩৪ পিএম আপডেট: ১৩.০২.২০২৬ ১:১৮ এএম  (ভিজিটর : ৫৬)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ জেলার পাঁচটি সংসদীয় আসনের সবকটিতেই জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। কেন্দ্র থেকে প্রাপ্ত ফলাফলে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। অধিকাংশ আসনে বিএনপির প্রার্থীদের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থীরা।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী, সুনামগঞ্জ–১ আসনে বিএনপির প্রার্থী কামরুজ্জামান কামরুল বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতে ইসলামীর তোফায়েল আহমদ খান।

সুনামগঞ্জ–২ আসনে বিজয়ী হয়েছেন বিএনপির নাছির উদ্দিন চৌধুরী। এ আসনে জামায়াতের প্রার্থী মোহাম্মদ শিশির মনির নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে অবস্থান করেন। সুনামগঞ্জ–৩ আসনে বিএনপির মোহাম্মদ কয়ছর আহমেদ জয়লাভ করেছেন। এ আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হোসেন।

সুনামগঞ্জ–৪ আসনে বিএনপির নূরুল ইসলাম নূরুল বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতের প্রার্থী মো. সামছ উদ্দিন। অন্যদিকে, সুনামগঞ্জ–৫ আসনে বিএনপির কলিম উদ্দিন আহমদ মিলন জয়লাভ করেছেন। এ আসনে জামায়াতের আবু তাহির মোহাম্মদ আব্দুস সালাম নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন।

নির্বাচনের ফলাফল ঘোষণার পর জেলা জুড়ে বিজয়ী প্রার্থীদের সমর্থকদের মধ্যে আনন্দ-উল্লাস দেখা গেছে। বিভিন্ন স্থানে মিছিল, মিষ্টি বিতরণ ও শুভেচ্ছা বিনিময়ের খবর পাওয়া গেছে।

তবে আনুষ্ঠানিকভাবে গেজেট প্রকাশের পরই ফলাফল চূড়ান্ত হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝