পটুয়াখালীর কলাপাড়ায় অটোরিকশার ধাক্কায় কুদ্দুস হাওলাদার (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত ৭টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের রজপাড়া সিক্স লাইন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের স্বজনদের সুত্রে জানা গেছে, নিহত কুদ্দুস হাওলাদার ধানখালী ইউনিয়নের পশ্চিম লোন্দা গ্রামের বাসিন্দা। তিনি বাড়ি থেকে এক আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে রজপাড়া সিক্স লাইন এলাকায় রাস্তা পারাপারের সময় পিছন দিক থেকে বেপরোয়া গতির একটি অটোরিকশা তাকে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ওই রাতেই বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। পরে সেখান থেকে (১০ ফেব্রুয়ারি) মঙ্গলবার ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, আমাদের কাছে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দাখিল করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
এফপি/জেএস