Dhaka, Saturday | 18 April 2026
         
English Edition
   
Epaper | Saturday | 18 April 2026 | English
সমুদ্রে এক বছরে নিখোঁজ ৯০০ রোহিঙ্গা
হাম ও উপসর্গে প্রাণ হারাল আরও ৫ শিশু
মুজিবনগর দিবসে মুজিবনগরে নেই কোনো সরকারি আয়োজন
প্রধান ও সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত
শিরোনাম:

জাতীয় প্রেস ক্লাবের শৌচাগার থেকে সাংবাদিকের মরদেহ উদ্ধার

প্রকাশ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:০৯ পিএম  (ভিজিটর : ৭২)

জাতীয় প্রেসক্লাবের শৌচাগারে সাংবাদিক আলী মামুদের মরদেহ পাওয়া গেছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালের দিকে লাশটি পাওয়া যায়।

ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে ওই সাংবাদিক মারা গেছেন। বর্তমানে মরদেহটি ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে রয়েছে।

নিহত আলী মামুদ জাতীয় দৈনিক দিনকালের সিটি এডিটর হিসেবে কাজ করতেন। তিনি বিএনপির মিডিয়া সেলের সদস্যও ছিলেন।

পুলিশ জানায়, পরিবারের সদস্যদের উপস্থিতিতে জাতীয় প্রেস ক্লাবের একটি শৌচাগারের তালা ভেঙে মামুদের মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, “মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে।”

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝