Dhaka, Wednesday | 17 June 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 17 June 2026 | English
তিন দিনে ইসলামী ব্যাংককে ৬ হাজার ৫০০ কোটি টাকা দিলো বাংলাদেশ ব্যাংক
মেসিকে নিয়ে তারকাদের উচ্ছ্বাস
বাঙালি মুসলমানদের জোরপূর্বক বাংলাদেশে পাঠাচ্ছে ভারত
দুপুরের মধ্যে ১০ জেলায় ঝড়বৃষ্টির আভাস
শিরোনাম:

এক মাসেও সন্ধান মেলেনি কালীগঞ্জের রনজিত রবিদাসের

প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৩৬ পিএম  (ভিজিটর : ৬৩)

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার মোক্তারপুর ইউনিয়নের রাথুরা গ্রামে এক ব্যক্তির রহস্যজনক নিখোঁজের ঘটনায় পরিবার ও এলাকাবাসীর উদ্বেগ বাড়ছে। নিখোঁজ ব্যক্তি রনজিত রবিদাস (৫৮) গত ১০ জানুয়ারি সকালে নিজ বাড়ির সামনে থেকে হঠাৎ উধাও হয়ে যান। ঘটনার এক মাস পেরিয়ে গেলেও এখনো তার কোনো খোঁজ পাওয়া যায়নি।

নিখোঁজের পরদিন কালীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং–১১১২) করা হয়। বিষয়টি নিশ্চিত করে থানার ইন্সপেক্টর (ইনভেস্টিগেশন) মো. আশরাফুল ইসলাম জানান, পরিবার ও স্বজনদের দেওয়া তথ্যে অনুসন্ধান অব্যাহত রয়েছে।

রনজিত রবিদাসের ছেলে মিলন ববি দাস বলেন, “আমার বাবা মানসিকভাবে অসুস্থ ছিলেন। ঘটনার দিন সকালে তিনি বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন। কিছুক্ষণ পর আর তাকে খুঁজে পাওয়া যায়নি। আত্মীয়স্বজন ও সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও কোনো তথ্য পাইনি।”

নিখোঁজ রনজিত রবিদাস রাথুরা গ্রামের অর্জুন রবিদাস ও সরস্বতী রবিদাস দম্পতির ছেলে। তার উচ্চতা আনুমানিক ৫ ফুট ৪ ইঞ্চি, গায়ের রং শ্যামলা। নিখোঁজের সময় তিনি লুঙ্গি ও সোয়েটার পরিহিত ছিলেন বলে জানিয়েছে পরিবার।

পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে-কেউ যদি তার সন্ধান পেয়ে থাকেন, তাহলে কালীগঞ্জ থানার মোবাইল নম্বরে ০১৩২০০৯২৪৭৬ অথবা ০১৩২০০৯২৪৮০ নম্বরে যোগাযোগ করার জন্য।

এফপি/জেএস

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝