Dhaka, Friday | 3 April 2026
         
English Edition
   
Epaper | Friday | 3 April 2026 | English
১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যু
হামের প্রকোপ বাড়ায় স্কুল বন্ধ রাখতে হাইকোর্টে রিট
বজ্রপাতের মতো হঠাৎ এসেছে হাম: স্বাস্থ্যমন্ত্রী
রাত ৮টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত
শিরোনাম:

দাঁড়িপাল্লায় ভোটের আহ্বানে তানোরে জামায়াতের গণমিছিল

প্রকাশ: রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:২৯ পিএম  (ভিজিটর : ২৮)

রাজশাহীর তানোরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর তানোর উপজেলা শাখার উদ্যোগে নির্বাচনী শেষ গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

(৮ ফেব্রুয়ারি) রোববার বিকেল সাড়ে চারটায় তানোর উপজেলা পরিষদের মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে তানোর থানা মোড়, গোল্লাপাড়া বাজার, হলমোড় ও ব্র্যাক মোড় প্রদক্ষিণ করে তানোর জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়।

পথসভায় দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ছাড়াও বিপুল সংখ্যক সাধারণ ভোটার অংশগ্রহণ করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমীর ও দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যাপক মুজিবুর রহমান। তিনি বক্তৃতায় গণভোটে ‘হ্যাঁ’ এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, আগামীর বাংলাদেশ গড়তে জামায়াতে ইসলামীর ওপর আস্থা ও ভরসা রাখা অপরিহার্য।

পথসভায় সভাপতিত্ব করেন তানোর উপজেলা আমীর মাওলানা আলমগীর হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা আমীর অধ্যাপক আব্দুল খালেক, রাজশাহী অঞ্চলের সিনিয়র নেতা মাওলানা আমিনুল ইসলাম, জেলা মসজিদ মিশন বিষয়ক সভাপতি অধ্যাপক জামিলুর রহমান, আদর্শ শিক্ষক ফেডারেশন জেলা সভাপতি ডা. ওবাইদুল্লাহ, জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম, তানোর উপজেলা নায়েবে আমীর মাওলানা আনিসুর রহমান, সাধারণ সম্পাদক ডি.এম আক্কাশ আলী, উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ও দলের সিনিয়র নেতা আব্দুর রহিম মোল্লা, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহকারী সেক্রেটারি আব্দুল কাদেরসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করতে আইন-শৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সজাগ থাকার আহ্বান জানান। পরে বাদ মাগরিব তানোর উপজেলার মুন্ডুমালা বাজারে আরেকটি গণমিছিল শেষে পথসভায় অধ্যাপক মুজিবুর রহমান আবারও উপস্থিত সাধারণ ভোটারদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।

এফপি/জেএস

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝