পটুয়াখালীর কলাপাড়ায় সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযানে জসিম উদ্দিন(৩৮) নামের এক যুবককে আটক করা হয়েছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে কলাপাড়া পৌরসভা এলাকায় অভিযান পরিচালনার সময় তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি কুড়াল, একটি চাইনিজ চাকু, তিনটি ছুরি, তিনটি দা ও দুটি চাপাতি উদ্ধার করা হয়। আটক জসিম বাদুরতলী এলাকার মতি ফকিরের ছেলে।
সেনাবাহিনীর সূত্রে জানা গেছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ন ভাবে সম্পন্ন করার লক্ষ্যে সেনাবাহিনী দ্বারা পরিচালিত অভিযানে তাকে আটক করা হয়। আটক জসিমকে কলাপাড়া থানায় সোপর্দ করা হয়েছে। তাদের এই অভিযান অব্যাহত থাকবে।
এফপি/জেএস