অল্প কিছুক্ষনের মধ্যেই পিরোজপুরে জনসভায় যোগ দিবেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাঃ শফিকুর রহমান। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে নির্বাচনে জনসভায় বক্তব্য রাখার কথা রয়েছে।
নির্বাচনী জনসভাকে কেন্দ্র করে ইতিমধ্যেই সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রথমের তিনি পিরোজপুর জেলা স্ট্রেডিয়ামে হেলিকাপ্টারে নেমে প্রয়াত জামাত নেতা মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর কবরিজিয়ারত করবেন এরপরে সেখান থেকে সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় যোগ দিবেন বলে জানিয়েছেন জেলা জামাতের সেক্রেটারি জহিরুল হক।
গত তিনদিন ধরে বিরামহীনভাবে কাজ করছে দাঁড়িপাল্লার আদলে মঞ্চ নির্মাণ, সাউন্ড সিস্টেম, আলোকসজ্জা সহ আনুষঙ্গিক সব কাজ শেষ করা হয়েছে। আয়োজকদের আশা পিরোজপুরের সাতটি উপজেলাসহ আশেপাশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে সবমিলিয়ে লক্ষাদিক মানুষের সমাগম হবে এ জনসভায়।
আজ শুক্রবার সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে পিরোজপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের নির্বাচনী সমাবেশ বিকেল উপস্থিত হওয়ার কথা রয়েছে। সেখানে তিনি পিরোজপুরের তিনটি নির্বাচনী আসনের ভোটারদের জন্য গুরুত্বপূর্ণ কথা বলবেন বলে বলে জানিয়েছেন পিরোজপুর-০১ আসনে দাঁড়িপাল্লার প্রার্থী মাসুদ সাঈদী।
সমাবেশে জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মোয়াজ্জেম হোসেন হেলাল, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) এর মুখপাত্র আল রাশেদ প্রধান, এনসিপি'র মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া এবং কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মাহমুদা আক্তার মিতু সহ অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন আয়োজক বৃন্দ। এছাড়াও পিরোজপুর-০২ আসনের দাঁড়িপাল্লার প্রার্থী শামীম সাঈদী ও পিরোজপুর-০৩ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী শামীম হামিদী।
এফপি/জেএস