Dhaka, Friday | 6 February 2026
         
English Edition
   
Epaper | Friday | 6 February 2026 | English
স্বর্ণের সঙ্গে রুপার দামেও পরিবর্তন, ভরি কত?
চলছে শৈত্যপ্রবাহ, কতদিন থাকবে জানাল আবহাওয়া অফিস
যমুনার নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন
ভোটকেন্দ্রের আঙিনায় টহল দেবে এক লাখ সেনা সদস্য
শিরোনাম:

খুলনায় দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত

প্রকাশ: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:০৪ পিএম  (ভিজিটর : ২৪)

খুলনা মহানগরীর পশ্চিম টুটপাড়া কুবা মসজিদের পাশে দুর্বৃত্তের গুলিতে রাকিব নামের এক যুবক নিহত হয়েছে।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে নগরীর লবণচরা থানাধীন মধ্যম হরিণটানা থানার শিশু বাগান এলাকায়। নিহত যুবক লবণচরা থানাধীন আশিবিঘা এলাকার বাসিন্দা আনোয়ার হোসেনের ছেলে। সে একাধিক মামলার আসামি ও মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয়রা জানায়, রাত ১০টায় কোবা মসজিদের কাছে একটি সেলুনে বসা ছিল রাকিব। রাকিবকে ২টি মোটরসাইকেল যোগে ৫-৬ জন এসে সেলুনের ভিতর থেকে টেনে হিছড়ে মাথায় ২টি গুলি করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এলাকাবাসী খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাতে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাসহ নৌ ও সোনাবহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়।

ঘটনার পরপরই লবণচরা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ, প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলা এবং নিহতের চলাফেরা ও পূর্ব শত্র"তার বিষয়গুলো খতিয়ে দেখছে। ঘটনার সঙ্গে জড়িত দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেফতারের জন্য পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে বলে জানানো হয়েছে।

কেএমপির উপ-কমিশনার তাজুল ইসলাম জানান, রাকিব একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার নামে একাধিক মামলা রয়েছে। রাকিব একটি সন্ত্রাসী গ্রপের একজন সক্রিয় সদস্য ও চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার মাথায় ২টি গুলি লেগেছে। ঘটনাস্থল থেকে দু'টি তাজা গুলি উদ্ধার করেছে পুলিশ। মাদক ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এই গুলি করার ঘটনা ঘটেছে বলে জানান তিনি।

এফপি/জেএস


সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝