Dhaka, Friday | 6 February 2026
         
English Edition
   
Epaper | Friday | 6 February 2026 | English
স্বর্ণের সঙ্গে রুপার দামেও পরিবর্তন, ভরি কত?
চলছে শৈত্যপ্রবাহ, কতদিন থাকবে জানাল আবহাওয়া অফিস
যমুনার নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন
ভোটকেন্দ্রের আঙিনায় টহল দেবে এক লাখ সেনা সদস্য
শিরোনাম:

পাবনায় সুধী সমাবেশে শিমুল বিশ্বাসের উন্নয়ন ভাবনা

প্রকাশ: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৫৭ পিএম  (ভিজিটর : ২১)

পাবনা নাগরিক কমিটির আয়োজনে নাগরিক সুধী সমাবেশ ও আলোচনা সভায় বক্তারা অ্যাডভোকেট মোঃ শামছুর রহমান শিমুল বিশ্বাসের রাজনৈতিক ও সামাজিক অবদান গুরুত্বের সঙ্গে তুলে ধরেন।

তারা বলেন, শিমুল বিশ্বাস একজন শান্তিপ্রিয় মানুষ, যিনি দলমতের ঊর্ধ্বে উঠে সব সময় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন।

আলোচনায় বক্তারা জানান, পাবনার সার্বিক উন্নয়নে শিমুল বিশ্বাসের রয়েছে সুস্পষ্ট ও বাস্তবভিত্তিক পরিকল্পনা। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সামাজিক নিরাপত্তা জোরদারে তার ভাবনাকে সময়োপযোগী ও জনবান্ধব বলে অভিহিত করা হয়।

বক্তারা আরও বলেন, ব্যক্তিগত উদ্যোগ, ট্রাস্টের মাধ্যমে এবং বিভিন্ন দায়িত্বে থেকে শিমুল বিশ্বাস দীর্ঘদিন ধরে মানুষের সেবা করে আসছেন, যা তাকে একজন পরীক্ষিত ও আস্থাভাজন নেতৃত্বে পরিণত করেছে। রাজনৈতিক বিভাজনের বাইরে থেকে শান্তিপূর্ণ ও সহনশীল রাজনীতির চর্চাই তার সবচেয়ে বড় শক্তি বলে উল্লেখ করেন তারা।

সমাবেশে উপস্থিত সুধীজনরা মত দেন, এমন সৎ, যোগ্য ও জনকল্যাণমুখী প্রার্থীকেই ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করা প্রয়োজন। তাদের মতে, শিমুল বিশ্বাসের নেতৃত্বই পাবনাকে একটি উন্নত, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ জেলার পথে এগিয়ে নিতে পারে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝