Dhaka, Friday | 17 April 2026
         
English Edition
   
Epaper | Friday | 17 April 2026 | English
সমুদ্রে এক বছরে নিখোঁজ ৯০০ রোহিঙ্গা
হাম ও উপসর্গে প্রাণ হারাল আরও ৫ শিশু
মুজিবনগর দিবসে মুজিবনগরে নেই কোনো সরকারি আয়োজন
প্রধান ও সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত
শিরোনাম:

ধানের শীষের পক্ষে হিন্দু সম্প্রদায়ের মিছিল নেছারাবাদে

প্রকাশ: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৪০ পিএম  (ভিজিটর : ২৯)

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীর সমর্থনে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টসহ হিন্দু সম্প্রদায়ের ব্যাপক অংশগ্রহণে এক বিশাল মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।এ কর্মসূচির মাধ্যমে এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি ও গণতন্ত্রের পক্ষে শক্ত বার্তা ছড়িয়ে পড়ে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক টুটুল আইচের নেতৃত্বে উপজেলা চত্বর থেকে বর্ণাঢ্য মিছিলটি শুরু হয়। মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিএনপি মনোনীত প্রার্থী আহম্মদ সোহেল মঞ্জুর সুমনের নির্বাচনী কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মিছিল ও আলোচনা সভায় হিন্দু সম্প্রদায়ের নেতাকর্মীদের পাশাপাশি বিএনপি, ছাত্রদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। বিভিন্ন স্লোগান ও ব্যানার-ফেস্টুনে মুখরিত এ কর্মসূচি স্থানীয় জনগণের দৃষ্টি আকর্ষণ করে এবং এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করে।

এ সময় উপস্থিত ছিলেন স্বরূপকাঠি পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মইনুল হাসান, সাংগঠনিক সম্পাদক মো. হাফিজ সিকদার, পিরোজপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো. জসিম বাহাদুর, নেছারাবাদ উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মো. আব্দুল্লাহ আল জুবায়েরসহ স্থানীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, হিন্দু সম্প্রদায় সবসময় গণতন্ত্র, শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে ঐক্যবদ্ধভাবে অবস্থান নিয়েছে। তারা বলেন, ধানের শীষের প্রার্থী আহম্মদ সোহেল মঞ্জুর সুমন একজন উদারচিন্তার নেতা, যিনি সকল ধর্মের মানুষের নিরাপত্তা, অধিকার ও মর্যাদা রক্ষায় অঙ্গীকারবদ্ধ। তার নেতৃত্বে নেছারাবাদে সাম্প্রদায়িক সম্প্রীতি আরও সুদৃঢ় হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

বক্তারা আরও বলেন, দেশের বর্তমান সংকটময় সময়ে রাষ্ট্র পরিচালনায় তারেক রহমানের দূরদর্শী নেতৃত্ব অত্যন্ত প্রয়োজন। সেই নেতৃত্বকে শক্তিশালী করতে এবং গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারে ধানের শীষ প্রতীকের প্রার্থী আহম্মদ সোহেল মঞ্জুর সুমনকে বিপুল ভোটে বিজয়ী করার কোনো বিকল্প নেই।

শেষে বক্তারা সকল ধর্ম-বর্ণ ও শ্রেণি-পেশার মানুষকে এক পতাকাতলে ঐক্যবদ্ধ হয়ে আসন্ন নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করার উদাত্ত আহ্বান জানান।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝