Dhaka, Saturday | 18 April 2026
         
English Edition
   
Epaper | Saturday | 18 April 2026 | English
সমুদ্রে এক বছরে নিখোঁজ ৯০০ রোহিঙ্গা
হাম ও উপসর্গে প্রাণ হারাল আরও ৫ শিশু
মুজিবনগর দিবসে মুজিবনগরে নেই কোনো সরকারি আয়োজন
প্রধান ও সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত
শিরোনাম:

সুনামগঞ্জে নবম পে- স্কেল প্রজ্ঞাপন জারির দাবিতে বিক্ষোভ

প্রকাশ: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৫৬ পিএম  (ভিজিটর : ৩৩)

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জাতীয় বেতন কমিশন -২০২৫ এর সুপারিশকৃত নবম পে- স্কেল অনতিবিলম্বে প্রজ্ঞাপন জারির দাবিতে সুনামগঞ্জে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল এগারোটায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জেলা প্রশাসক কার্যালয়ে কর্মরত কর্মচারীবৃন্দ এবং স্বাস্থ্য বিভাগের কর্মচারীদের ব্যানারে এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এদিকে সকাল সাড়ে এগারোটায় জেলা শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের সামনে জেলা শিক্ষা প্রকৌশলী অধিদপ্তর ও জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের কর্মচারীগণ একই দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।

বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন, সহকারী প্রকৌশলী মো.পারভেজ ইষেন, জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক মো. সাইফুল ইসলাম, উপসহকারী প্রকৌশলী মো. ইশফাক উদ্দিন চৌধুরী, জেলা প্রশাসক কার্যালয়ের উপসহকারী প্রশাসনিক কর্মকর্তা শহীদুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা নূরুল আমিন, উপসহকারী ভূমি কর্মকর্তা কামাল হোসেন, স্বাস্থ্য বিভাগের এম-টি জুবায়ের হোসেন, এম-টি রোম্মান এবং এম-টি সাদেক প্রমুখ।

এফপি/জেএস

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝