Dhaka, Friday | 3 April 2026
         
English Edition
   
Epaper | Friday | 3 April 2026 | English
১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যু
হামের প্রকোপ বাড়ায় স্কুল বন্ধ রাখতে হাইকোর্টে রিট
বজ্রপাতের মতো হঠাৎ এসেছে হাম: স্বাস্থ্যমন্ত্রী
রাত ৮টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত
শিরোনাম:

তানোরের রাজপথ কাঁপাল ধানের শীষ, বিএনপির ব্যাপক গণমিছিল

প্রকাশ: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৩৫ পিএম  (ভিজিটর : ৪৮)

রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিনের পক্ষে ধানের শীষ প্রতীকে নির্বাচনী প্রচারণায় তানোরে জনসমর্থনের শক্ত অবস্থান জানান দিল বিএনপি। সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে তানোর পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত হয় এক বিশাল গণমিছিল ও পথসভা।

বিকেল সাড়ে চারটায় রাজশাহী জেলা বিএনপির সদস্য ও সাবেক তানোর পৌরসভার মেয়র মিজানুর রহমান মিজানের নেতৃত্বে তানোর উপজেলা ডাকবাংলো মাঠ থেকে গণমিছিলটি শুরু হয়। মিছিলটি তানোর থানা মোড়, জিরোপয়েন্ট ও গোল্লাপাড়া বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় থানা মোড়ে এসে শেষ হয়। পরে সেখানে এক নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় প্রধান অতিথির বক্তব্যে মিজানুর রহমান মিজান বলেন, “আজ যারা নৈতিকতার কথা বলে রাজনীতি করতে চায়, তাদের আগে নিজেদের ইতিহাসের দিকে তাকাতে হবে। জনগণ জানে—যারা একাত্তরে এই দেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারা কখনো গণতন্ত্রের ধারক হতে পারে না।”

তিনি বলেন, “জামায়াতের রাজনীতি হচ্ছে সুযোগসন্ধানী রাজনীতি। কখনো ক্ষমতার পেছনে, কখনো জনগণের আবেগের পেছনে লুকিয়ে তারা নিজেদের অপকর্ম ঢাকতে চায়। কিন্তু এ দেশের মানুষ আর বিভ্রান্ত হবে না।”

তিনি আরও বলেন, “বিএনপি রাজপথে ছিল, আছে এবং থাকবে জনগণের অধিকার আদায়ের জন্য। আর যারা ইতিহাস বিকৃত করে রাজনীতি করতে চায়, জনগণ এই নির্বাচনে তাদের যোগ্য জবাব দেবে ব্যালটের মাধ্যমে।”

বিশেষ অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিনের ছেলে অথৈ শরীফ বলেন, “এই নির্বাচন শুধু ক্ষমতার লড়াই নয়, এটি জনগণের অধিকার ফিরিয়ে আনার সংগ্রাম। সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য ধানের শীষে ভোট দেওয়া জরুরি। আসন্ন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ আসনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য তিনি সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।”

পথসভায় সভাপতিত্ব করেন তানোর পৌর বিএনপির আহ্বায়ক একরাম আলী মোল্লা। তানোর উপজেলা কৃষক দলের সাবেক সদস্য সচিব আব্দুল মালেক ও তানোর পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সবুরের যৌথ সঞ্চালনায় এসময় তানোর পৌর বিএনপি, উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের শতশত নেতাকর্মী এবং সমর্থকরা উপস্থিত ছিলেন।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝