Dhaka, Friday | 3 April 2026
         
English Edition
   
Epaper | Friday | 3 April 2026 | English
১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যু
হামের প্রকোপ বাড়ায় স্কুল বন্ধ রাখতে হাইকোর্টে রিট
বজ্রপাতের মতো হঠাৎ এসেছে হাম: স্বাস্থ্যমন্ত্রী
রাত ৮টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত
শিরোনাম:

গৌরনদীতে ধানের শীষের ভোট সর্মথনে মনিরের সক্রিয় প্রচারণা

প্রকাশ: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:১৬ পিএম আপডেট: ০২.০২.২০২৬ ৮:১৭ পিএম  (ভিজিটর : ১৬৫)

বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী এম জহির উদ্দিন স্বপনের ভোট সমর্থনে সোমবার (২ফেব্রুয়ারী) গৌরনদী উপজেলার টরকী বাসস্ট্যান্ড ও বন্দর এলাকায় পথচারী, ব্যবসায়ী এবং সাধারণ ভোটারদের মধ্যে লিফলেট বিতরণ ও সক্রিয় প্রচারণা চালিয়েছেন বরিশাল জেলা বিএনপির সাবেক যুগ্ন সাধারন সম্পাদক এবং গৌরনদী পৌর বিএনপির সাবেক সভাপতি এস এম মনির উজ জামান মনির।

এসময় প্রচারণায় অংশ নেন বিএনপি ও অঙ্গসংগঠনের অর্ধশতাধিক নেতাকর্মী।

মনির উজ জামান মনির বলেন, ধানের শীষে ভোট দিয়ে আমাদের নেতা তারেক রহমানের হাতকে আরও শক্তিশালী করতে হবে। বরিশাল-১ আসনের সাবেক এমপি এম জহির উদ্দিন স্বপনকে এবারেও ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করে সংসদ সদস্য নির্বাচিত করবো। তাই সবাইকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি।

নেতাকর্মীরা জানান, আসন্ন নির্বাচনের আগে তারা ধারাবাহিকভাবে এ ধরনের গণসংযোগ ও প্রচারণা চালিয়ে ভোটারদের মধ্যে প্রার্থী সমর্থন নিশ্চিত করবেন।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝