Dhaka, Friday | 3 April 2026
         
English Edition
   
Epaper | Friday | 3 April 2026 | English
হামের প্রকোপ বাড়ায় স্কুল বন্ধ রাখতে হাইকোর্টে রিট
বজ্রপাতের মতো হঠাৎ এসেছে হাম: স্বাস্থ্যমন্ত্রী
রাত ৮টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত
প্রাথমিক বিদ্যালয়েও অনলাইন ক্লাসের পরিকল্পনা
শিরোনাম:

শাহ মখদুম দরগা জিয়ারত করলেন তারেক রহমান

প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ২:২৯ পিএম  (ভিজিটর : ৪২)

রাজশাহীতে এসে হযরত শাহ মখদুম (রহম.) দরগা জিয়ারত করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার দুপুর ১টা ২০ মিনিটে তাঁকে বহনকারী গাড়ি বহর দরগায় পৌঁছায়।

মাজার জিয়ারত শেষে তিনি পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। এরপর আবারও ওই বাসে উঠে জনসভা মঞ্চের দিকে রওনা হন। এর আগে, দরগা এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয়।

এদিকে, রাজশাহীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী জনসভায় যোগ দিতে সমাবেশস্থলে জড়ো হয়েছেন বিপুল নেতাকর্মী ও সমর্থকরা। বৃহস্পতিবার সকাল থেকেই দূর-দুরান্ত থেকে বিভিন্ন যানবাহনে করে বা পায়ে হেঁটে তারা সমাবেশস্থলে জড়ো হতে শুরু করেন। বেলা ১১টার দিকেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় মাদ্রাসা মাঠ।

এফপি/অ

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝