Dhaka, Thursday | 21 May 2026
         
English Edition
   
Epaper | Thursday | 21 May 2026 | English
দীর্ঘ ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
সৌদি পৌঁছেছেন বাংলাদেশি ৭৩১৮২ হজযাত্রী
ঈদের ফিরতি যাত্রার ট্রেনের টিকিট বিক্রি শুরু আজ
বিচার চাই না, আপনারা বিচার করতে পারবেন না: রামিসার বাবা
শিরোনাম:

রাজৈরে পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার ৩

প্রকাশ: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ৩:৪৩ পিএম  (ভিজিটর : ৪৫)

মাদারীপুরের রাজৈরে যৌথবাহিনীর পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল ৬ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত উপজেলার ইশিবপুর ইউনিয়নের আনন্দের মোড় ও টেকেরহাট ঘোষালকান্দি এলাকায় সেনাবাহিনী, পুলিশ ও উপজেলা প্রশাসনের যৌথভাবে অভিযান পরিচালনা করে। এসময় এক নারীসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৫ হাজার ৭শ সাত পিস ইয়াবা, এক কেজি ছয়শো ৮০ গ্রাম গাঁজা, নগদ দুই হাজার ছয়শো ৫০ টাকা ও ছয়টি এন্ড্রয়েড মোবাইল ফোন ও তিনটি ফিচার ফোন উদ্ধার করেছে যৌথবাহিনী।

এ অভিযানে উপস্থিত ছিলেন, রাজৈর সেনাবাহিনী ক্যাম্পের মেজর আবু সালেহ মোঃ তানজিল, লেফটেন্যান্ট রিদওয়ান, সিনিয়র ওয়ারেন্ট অফিসার মফিজুল, ওয়ারেন্ট অফিসার শফিকুল ইসলাম, উপজেলা ভূমি অফিসার নাহিদ নিয়াজ শিশিরসহ অন্যানরা।

গ্রেফতাররা হলেন, রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের শাখারপাড়ের আন্দনমোড় এলাকার এনদাল শেখ (৫০), রাজৈর পৌরসভার ১ নং ওয়ার্ড ঘোষালকান্দি গ্রামের জীবনী বেগম (৩৮) ও সাগির শেখ (৪২)।

রাজৈর উপজেলা ভূমি কর্মকর্তা নাহিদ নিয়াজ শিশির জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশের মাধ্যমে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝