Dhaka, Wednesday | 23 September 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 23 September 2026 | English
শিরোনাম:

পুতুলকে নিয়ে আপত্তিকর মন্তব্য বিএনপি নেতার

প্রকাশ: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ৬:০৯ পিএম  (ভিজিটর : ২২৪)

নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের নির্বাচনী প্রচারণায় বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলকে নিয়ে আপত্তিকর বক্তব্য দেওয়ার ঘটনায় ভ্রাম্যমাণ আদালতে স্বতন্ত্র প্রার্থীকে জরিমানা করার পর বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন ফারজানা শারমিন পুতুল।

পুতুল বলেন, “কুরুচিপূর্ণ বক্তব্যের জবাব মানুষ ব্যালটের মাধ্যমেই দেবে। এ দেশের জনগণ জানে কীভাবে অশালীন রাজনীতির প্রতিবাদ করতে হয়।”

সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে নাটোরের বাগাতিপাড়া উপজেলার সদর ইউনিয়নের বড় পুকুরিয়া গ্রামে নির্বাচনী প্রচারণায় গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ প্রতিক্রিয়া জানান।

তিনি বলেন, “নির্বাচনের মাঠে অপপ্রচার, কুরুচিপূর্ণ ভাষা ও ব্যক্তিগত আক্রমণ গণতান্ত্রিক রাজনীতির পরিপন্থী। এসব দিয়ে জনগণকে বিভ্রান্ত করা যাবে না।”

প্রসঙ্গত, শনিবার ২৪ জানুয়ারি বিকেলে লালপুর উপজেলার আজিমনগর রেলওয়ে স্টেশন সংলগ্ন কড়ইতলায় স্বতন্ত্র প্রার্থী এ্যাড. তাইফুল ইসলাম টিপুর নির্বাচনী সভায় তার সমর্থক নাটোর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রঞ্জিত কুমার সরকার ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলকে নিয়ে আপত্তিকর বক্তব্য দেন। বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে তা নিয়ে তীব্র সমালোচনার সৃষ্টি হয়।

ঘটনার পর শনিবার রাতেই সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবীর হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে স্বতন্ত্র প্রার্থীকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। একই সঙ্গে ভবিষ্যতে এমন ঘটনা আর ঘটবে না মর্মে তিনি মুচলেকা দেন।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝