Dhaka, Tuesday | 14 July 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 14 July 2026 | English
ম্যারাডোনাকে ছুঁলেন বেলিংহাম
পদত্যাগ দাবিতে আন্দোলনে পরীক্ষার্থীরা, যা বললেন শিক্ষামন্ত্রী
চট্টগ্রাম ছাড়া সারাদেশে এইচএসসি পরীক্ষা চলবে
মেধাবী উদ্যোক্তাদের ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা দেবে সরকার
শিরোনাম:

মান্দায় এক যুবকের লাশ উদ্ধার

প্রকাশ: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ১০:১৮ এএম  (ভিজিটর : ১৬৮)

নওগাঁর মান্দায় রায়হান আলী নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল ৫টার দিকে উপজেলার ভারশোঁ মৎস্যজীবী গ্রামের উৎরাইল বিলের একটি খালের পাশ থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়।

নিহত রায়হান আলী (২৩) ওই গ্রামের আবুল কালামের ছেলে। স্থানীয়রা খালের পাশে একটি মরদেহ পড়ে থাকতে দেখে প্রথমে বিষয়টি নিশ্চিত হন এবং পরে পরিবারের সদস্যদের খবর দেন। খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে এসে রায়হানের মরদেহ শনাক্ত করেন।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, রায়হান কীভাবে ওই খালের পাশে গেলেন এবং কী কারণে তার মৃত্যু হয়েছে সে বিষয়ে কেউ নিশ্চিত করে কিছু বলতে পারেনি। মরদেহে আঘাতের কোনো চিহ্ন ছিল কি না, তাও তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ঘটনার খবর পেয়ে মান্দা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম মাসুদ রানা বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। নিহতের লাশ উদ্ধার করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত করা হচ্ছে।”

পুলিশ জানায়, সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বলছে, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজন হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝