Dhaka, Friday | 10 April 2026
         
English Edition
   
Epaper | Friday | 10 April 2026 | English
জাতীয় সংসদে ১২টি বিল পাস
উৎসবের রঙে রাঙ্গামাটিতে শুরু হলো বর্ষবরণের আয়োজন
তামিমকে প্রশংসায় ভাসালেন তাইজুল
বাংলাদেশিদের ভিসা দিতে ১৩ দেশের সতর্কতা
শিরোনাম:

ঝালকাঠির ২টি আসনে ২৫ জনের মধ্যে ৯ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল, ১৬ জনের বৈধ

প্রকাশ: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬, ৯:০৫ পিএম  (ভিজিটর : ৪২)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে ঝালকাঠি-১ (রাজাপুর -কাঁঠালিয়া) এবং ঝালকাঠি-২ (ঝালকাঠি সদর ও নলছিটি ) আসনের ৯জনের মনোনয়নপত্র বাতিল এবং ১৬জনের মনোনয়ন বৈধ ঘোষনা করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রার্থী ও তার প্রতিনিধিদের উপস্থিতিতে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা মো. মমিন উদ্দিন ২৫ জন প্রার্থীর মধ্যে ৯ জনের মনোনয়নপত্র বাতিল এবং ১৬জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।

এতে ঝালকাঠি-১ আসনের লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান (মনোনয়নপত্রে স্বাক্ষর না করায়), স্বতন্ত্র (বিএনপি সমর্থক) গোলাম আজম সৈকত (১% ভোটারের স্বাক্ষরে গড়মিল) , স্বতন্ত্র (বিএনপি) মঈন আলম ফিরোজী (মৃত ব্যক্তির স্বাক্ষর), গণঅধিকার পরিষদের শাহাদাত হোসেন (শিক্ষাগত সনদ না দেয়ায়), স্বতন্ত্র (বিএনপি নেতা) কর্নেল (অবঃ) মোস্তাফিজুর রহমানের ( ১% ভোটারের স্বাক্ষরে গড়মিল ও ঋণ পরিশোধ না করায়), জাতীয় পার্টি (জাপা) কামরুজ্জামান খান (দলের মনোনয়নপত্রের মূল কপি না থাকায়) মনোনয়ন বাতিল করা হয়। 

ঝালকাঠি -১ আসন বৈধ প্রার্থীরা হলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, জামায়াতে ইসলামীর ডঃ ফয়জুল হক, ইসলামী আন্দোলনের ইব্রাহীম আল হাদী, এনসিপি'র ডাঃ মাহামুদা মিতু, জাতীয় পার্টি (জেপি) এনামুল ইসলাম রুবেল, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সোহরাব হোসেন, জনতা দলের জসিম উদ্দিন তালুকদার, জাতীয় পার্টি (জেপি) মাহিবুল ইসলাম মাহিম, বিএনপির (স্বতন্ত্র) প্রার্থী সাব্বির আহমেদ।

অপরদিকে ঝালকাঠি-২ আসনের জাতীয় পার্টির এম এ কুদ্দুস খান (ঋণ পরিশোধ না করায়), (স্বতন্ত্র) মো. নুরুদ্দীন সরদার (১% ভোটারের স্বাক্ষরে গড়মিল) (স্বতন্ত্র), সৈয়দ রাজ্জাক আলী (আয়কর বকেয়া থাকায়) মনোনয়ন বাতিল করা হয়েছে।

ঝালকাঠি -২ আসনে বৈধ প্রার্থীরা হলেন, দলীয় প্রার্থী বিএনপির সাবেক এমপি ইসরাত সুলতানা ইলেন ভুট্টো, জামায়াতে ইসলামীর শেখ নেয়ামুল করিম, ইসলামী আন্দোলনের সিরাজুল ইসলাম সিরাজী, আমার বাংলাদেশ (এবি পার্টির) শেখ জামাল হোসেন, এনপিপির ফোরকান হোসেন, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) মাসুদ পারভেজ, গন অধিকার পরিষদের মো. মাহমুদুল ইসলাম সাগর।

জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মমিন উদ্দিন বলেন, ঝালকাঠি -১ আসনে ৬ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে এবং ঝালকাঠি-২ আসনে ৩ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা আইন অনুযায়ী নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন।

মনোনয়ন যাচাই-বাছাইকালে জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মমিন উদ্দিন, পুলিশ সুপার মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মো. কাওছার হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. তৌহিদ হোসেন, জেলা নির্বাচন অফিসার মোহম্মদ জাহিদ হোসেনসহ প্রার্থীরা উপস্থিত ছিলেন।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝